‘মোদী-শাহ চাননি আমি ভোটে দাঁড়াই’, বিস্ফোরক মুরলী মনোহর যোশী
লখনউ: বিজেপির সঙ্গে ফের মুরলী মনোহর যোশীর বিরোধ এল প্রকাশ্য৷ দলের বিরুদ্ধে মুখ খুললেন বর্ষীয়ান বিজেপি নেতা৷ টিকিট না পাওয়ার জন্য মোদী ও অমিত শাহকে দুষলেন৷ জানান, ওদের জন্যই এবার দল টিকিট দিতে চায়নি৷
বিজেপির এবারের প্রার্থী তালিকা থেকে নাম কাটা গিয়েছে ‘মার্গদর্শক’ আদবানি ও মুরলী মনোহর যোশীর৷ কারণ দর্শিয়ে দলের তরফে জানানো হয়েছিল, বয়সজনিত কারণে দুই প্রবীণ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ কোনও কোনও মহল থেকে জানানো হয়, ৮৫ বছরের যোশী নিজেই এবার ভোটে লড়তে চাননি৷ যদিও এতদিন নীরবতা বজায় রেখেছিলেন প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ তবে এবার মুখ খুললেন৷ আর মুখ খুলেই বোমা ফাটালেন দলের বিরুদ্ধে৷

বর্ষীয়ান বিজেপি নেতা জানান, তিনি এবার কানপুর থেকে লড়তে চেয়েছিলেন৷ কিন্তু দল কর্ণপাত করেনি৷ এমনকি তাঁকে অন্য কেন্দ্রের টিকিটও দিতে চায়নি৷ নাম উল্লেখ করে তিনি বলেন, ‘‘সাধারণ সম্পাদক শ্রীরামলাল আমাকে জানিয়ে দেন যে কানপুর বা অন্য কোনও কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর টিকিট দেওয়া হবে না৷’’ এতেও তিনি ক্ষুব্ধ হন৷ জানান, দল যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সর্বভারতীয় সভাপতির উচিত ছিল আমাকে জানানোর৷ সেটাও করা হয়নি৷
মুরলী মনোহর যোশীর মন্তব্যে পরিস্কার, আদবানি ও তাঁকে খুব সন্তর্পণে রাজনৈতিক সন্ন্যাসের পথে পাঠিয়ে দিতে চেয়েছে বিজেপি৷ রাজনৈতিক মহলের মতে, মোদী ও অমিত শাহ চাননি বলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে টিকিট দেয়নি দল৷ বিজেপিতে এখন মোদী-শাহ যুগ চলছে৷ তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত৷ যোশীকে টিকিট না দেওয়ার সিদ্ধান্তে তাদেরও সায় আছে তা বলাই বাহুল্য৷ অন্যদিকে লোকসভা ভোটের মত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মযজ্ঞে আদবানি ও যোশীর অভিজ্ঞতেকে কাজে লাগাতে চায় না গেরুয়া শিবির৷ সেই জন্য মঙ্গলবার সকালে বিজেপি যে ৪০ জন স্টার ক্যাম্পেনারের তালিকা প্রকাশ করেছে সেখানেও এই দুই মার্গ দর্শকের নাম বাদ রাখা হয়েছে৷
অথচ যোশী বারাণসী কেন্দ্রটি ছেড়ে দেওয়ায় মোদী ২০১৪ সালে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন৷ সেই বছর যোশীকে কানপুর কেন্দ্রের টিকিট দেওয়া হয়৷ রেকর্ড মার্জিনে তিনি সেই কেন্দ্র থেকে ভোটে জেতেন৷
The post ‘মোদী-শাহ চাননি আমি ভোটে দাঁড়াই’, বিস্ফোরক মুরলী মনোহর যোশী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JELPRe
via IFTTT
Comments
Post a Comment