নির্বাচনের ৪৮ ঘন্টা আগে থেকে প্রচার আটকে দেবে সোশ্যাল মিডিয়া
নয়াদিল্লি : ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোম্পানি ভোটের ৪৮ ঘন্টা আগেই নিজেদের প্ল্যাটফর্মে যো কোনও ধরনের নির্বাচনী প্রচার অভিযান বন্ধ করে দেবে৷ এই বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে তৈরি করা ভলেন্টারি কোড অফ এথিক্সে জানানো হয়েছে৷
সোশ্যাল মিডিয়ার এই কোম্পানিগুলি বুধবার ভলেন্টারি কোড অফ এথিক্সে ভারতীয় নির্বাচন কমিশনে জমা করেছে৷ এই প্রথম ইন্টারনেটের কম্পানির অনলাইন অভিযান কে মান্যতা দেওয়া হল৷
জানা গিয়েছে মঙ্গলবার নির্বাচন কমিশন ইন্টারনেট এবং মোবাইল এসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে৷ এই বৈঠকে ভলেন্টারি কোড অফ এথিক্সে তৈরি করা হয়৷
ফেসবুক, টুইটার , হোয়াটসঅ্যাপের মতো কম্পানির পাশাপাশি বিগো এবং বাইটডান্স কম্পানিও ভলেন্টারি কোড অফ এথিক্সে সই করে৷ নির্বাচন কমিশন জানায় এই কোড তৈরি করা একটা ইতিবাচক পদক্ষেপ৷
The post নির্বাচনের ৪৮ ঘন্টা আগে থেকে প্রচার আটকে দেবে সোশ্যাল মিডিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HyWniG
via IFTTT
Comments
Post a Comment