হোলির উৎসবে মঞ্চ ভেঙে জখম বিজেপি নেতা সহ বহু

লখনউ: চলছিল হোলি মিলানের অনুষ্ঠান। বসন্ত উৎসবে প্রতি বছরেই হয়ে থাকে সেই বিশেষ অনুষ্ঠান। এই বছরে তার গুরুত্ব বেড়েছিল লক্সভা ভোটের কারণে। আর তাতেই ঘটল বিপত্তি। নেতা এবং অনুগামীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ।

আরও পড়ুন- বিজেপি কর্মীদের মারতে যাওয়া অর্জুন আগেও এনডিএ প্রার্থী ছিলেন

ঘটনাটি উত্তর প্রদেশের সাম্ভাল এলাকার। শুক্রবার হোলি উপলক্ষে সেখানে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের। সেখানে হাজির ছিলেন উত্তর প্রদেশের বিজেপি কিষান মোর্চার নেতা অব্দেশ যাদব। নেতার সঙ্গে মঞ্চে উঠেছিলেন তাঁর অনেক অনুগামীরাও। নেতা অবদেশ বক্তব্য রাখার সময়েই ভেঙে পড়ল অনুষ্ঠান মঞ্চ।

জনসংযোগ বাড়াতে এবং মানুষের সঙ্গে আরও ভালভাবে মেশার জন্য বিভিন্ন উৎসবে সামিল হতে দেখা যায় রাজনৈতিক নেতাদের। ধর্ম বা জাতি নির্বিশেষে প্রায় সকল রাজনৈতিক নেতাদেরকেই দেখা যায় বিভিন্ন উৎসবে সামিল হতে।

লোকসভা নির্বাচনের আগে দোল যাত্রা বা হোলি উৎসবে সামিল হয়ে থাকেন বহু রাজনৈতিক নেতানেত্রীরা। সেই উৎসবের মেজাজেই অনেক নেতা নানাবিধ মন্তব্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় রাজনৈতিক মহলে। একই সঙ্গে রঙীন উৎসবের মেজাজে অনেক সাধারণ মানুষের সঙ্গেও মেশা যায় খুব সহজে। সেই কারণে লোকসভা নির্বাচনের আগে ভারতে দোল যাত্রা বা হোলি উৎসব খুবই গুরুত্ব পেয়ে থাকে।

সেই উৎসবে গিয়ে এমন অঘটন ঘটবে তা আঁচ করতে পারেননি অবদেশ যাদব। মঞ্চ ভেঙে যাওয়ায় গুরুতর জখম হয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর অনুগামীদের অনেকেই জখম হয়েছেন। তাঁর কথায়, “হোলি মিলান উৎসবে সবাই খুব উত্তেজিত ছিল এবং এই উৎসব নিয়ে সবার উন্মাদনাও কম ছিল না। অতিরিক্ত ভিড়ের চাওপেই মঞ্চ ভেঙে পরেছে। অনেকেই জখম হয়েছেন। আমারও পা ভেঙেছে।”

The post হোলির উৎসবে মঞ্চ ভেঙে জখম বিজেপি নেতা সহ বহু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UXs6xn
via IFTTT

Comments