মুখ্যমন্ত্রীকে এসএসসির অনশনকারীদের পাশে দাঁড়ানোর অনুরোধ সুবোধের
পূজা মণ্ডল, কলকাতা : অনশনের আজ ২৬ দিন। শুধু কয়েক ঘণ্টার অপেক্ষা, সোমবার রাত গড়ালে এসএসসির অনশনকারীদের দাবি ছাপিয়ে যাবে নন্দীগ্রাম রেকর্ডকেও। এমন অবস্থায় অনশনকারীদের সমর্থন জানিয়ে বিষয়টির ওপর দৃষ্টি আরোপ করার জন্য মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য অনুরোধ জানালেন কবি সুবোধ সরকার।
সোমবার সকাল ১০ টা নাগাদ নিজের ফেসবুক অ্যাকাউনটে একটি পোস্ট করেন তিনি। সাত লাইনের পোস্টে মুখ্যমন্ত্রীকে তাঁর বিনীত অনুরোধ, ” মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সনির্বন্ধ অনুরোধ আপনি একটু দেখুন। ছেলে মেয়েগুলো এতদিন না খেয়ে রাস্তায় পড়ে আছে। আপনি বহু গভীর সমস্যার সমাধান করছেন। কাঁধে ঋণের পাহাড় নিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে চলেছেন। আপনি ওদের দিকে তাকালে, কালকেই আমরা একটা সুন্দর সকাল পেতে পারি।”

অসহায় কৃষকদের দুর্দিনে পাশে দাঁড়াতে একদিন এগিয়ে এসেছিলেন মাননীয়া। তেরো বছর আগে সরকারের একটা সিদ্ধান্তে শান্ত সিঙ্গুর বদলে গিয়েছিল আন্দোলনের অগ্নিভূমিতে। দীর্ঘ লড়াইয়ের পর সেই মাটিই লিখে দিয়েছিল কৃষক বিদ্রোহের অন্য আখ্যান। ২৬ দিনের টানা অনশন বাংলায় নিশ্চিত করে দিয়েছিল তাঁর আগমন।
সেই ২৬ দিন ধরেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কলকাতার মেয়ো রোডে ধর্নায় বসেছেন ৪০০ চাকুরী প্রার্থী। কিন্তু অনশন মঞ্চে আসা তো দূর, একবারের জন্যও এ বিষয়ে মুখও খুলতে দেখা যায়নি তাঁকে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য দুবার বৈঠকে বসেছেন তাঁদের সঙ্গে। ঘুরেও গিয়েছেন অনশনস্থল। কিন্তু তাঁদের দাবি মত মেলেনি লিখিত আশ্বাস। তাই ওঠেনি অনশনও।

রবিবার অনশনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়ে চিঠি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অনশন মঞ্চে ঘুরে গেছেন শঙ্খ ঘোষ, মন্দাক্রান্তারা। এবার এগিয়ে এলেন সুবোধ ঘোষ। কিন্তু যে মমতাময়ী রাজ্যবাসীর সামান্য তম সমস্যাতেও ছুটে যান তাঁদের কাছে, তিনি কেন এখনও নীরবতার আড়ালে! ভাবাচ্ছে আমজনতাকে।
The post মুখ্যমন্ত্রীকে এসএসসির অনশনকারীদের পাশে দাঁড়ানোর অনুরোধ সুবোধের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JQTxI7
via IFTTT
Comments
Post a Comment