BREAKING NEWS: দিল্লি থেকে গ্রেফতার জইশের পুলওয়ামা কমান্ডার

নয়াদিল্লি: জইশের পুলওয়ামা কমান্ডার সন্দেহে গ্রেফতার এক ব্যক্তি। দিল্লি পুলিশ ওই জইশ-ই-মহম্মদ কমান্ডারকে গ্রেফতার করেছে।

শুক্রবার দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে সজ্জদ খান নামে ওই ব্যক্তিকে।

পুলিশ জানতে পেরেছে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড মুদাসির আহমেদ খানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এই সজ্জদ খানের। গত ১১ মার্চ এনকাউন্টারে নিকেশ করা হয়েছে মুদাসির আহমেদ খানকে।

১৪ ফেব্রুয়ারি ভয়াবহ আত্মঘাতী হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন পুলওয়ামায়।

এরপর একের পর এক এনকাউন্টারে জঙ্গি নিকেশ করেছে ভারতীয় সেনা। শুক্রবার সকালেই সিআরপিএফ ও রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ অভিযানে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

পুলওয়ামা হামকার ঠিক পরই খতম করা হয়েছে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড কামরান ওরফে আব্দুল রশিদ গাজীকে।

১৭ ঘণ্টার এনকাউন্টারে তিন জইশ জঙ্গিকে নিকেশ করেছিল সেনাবাহিনী।

The post BREAKING NEWS: দিল্লি থেকে গ্রেফতার জইশের পুলওয়ামা কমান্ডার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Cw2ccP
via IFTTT

Comments