বিমানবন্দরের CCTV ফুটেজে প্রমাণ থাকলে রাজনীতি ছেড়ে দেব: অভিষেক

স্টাফ রিপোর্টার, কলকাতা: গত কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, ২ কেজি সোনা সহ ধরা পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। অবশেষে সেই ইস্যুতে মুখ খুললেন সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঘটনা নিয়ে জলঘোলা হচ্ছে গত প্রায় এক সপ্তাহ ধরে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এই ইস্যুকে হাতিয়ার করা হয় তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি ও বাম নেতারা এই ইস্যুকে প্রকাশ্যে আনতে শুরু করেন। সম্প্রতি শুল্ক দফতরের তরফে একটি এফআইআর হয়। এরপরই মুখ খুললেন ডায়মন্ড হারবারের সাংসদ। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে সেই ইস্যু নিয়ে কথা বলেন অভিষেক।

আরও বিস্তারিত আসছে…

The post বিমানবন্দরের CCTV ফুটেজে প্রমাণ থাকলে রাজনীতি ছেড়ে দেব: অভিষেক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CCrdTx
via IFTTT

Comments