ISI-এর চরবৃত্তি করতে ১৭ বার পাকিস্তানে গিয়েছিল দিল্লির বাসিন্দা

জয়পুর: অন্তত ১৭ বার যেতে হয়েছে পাকিস্তানে। ISI চর সন্দেহে গ্রেফতার হওয়ার পর এমনটাই জানিয়েছে দিল্লির বাসিন্দা মহম্মদ পারভেজ। জিজ্ঞাসাবাদে পারভেজ আইএসআই যোগের কথা স্বীকার করে নিয়েছে বলে জানা গিয়েছে।

গত ১৮ বছর ধরে পাকিস্তানে যাতায়ত করছে পারভেজ। ১৭ বার সেখানে গিয়েছিল পারভেজ। পাকিস্তানে যাওয়ার জন্য দ্রুত ভিসা বের করে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সচিত্র পরিচয় পত্র হাতিয়ে নিত পারভেজ। এরপর সেগুলি ব্যবহার করে মোবাইলের সিম তুলত এবং পাকিস্তানে খবর পাঠাত।

ভারতীয় জওয়ান বা সশস্ত্র বাহিনীতে কাজ করত এমন কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এরা সকলেই হ্যানি ট্র্যাপের শিকার হয়ে তথ্য পাচার করেছে বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তে গতি আনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তখনই উঠে আসে পারভেজের নাম।

অভিযুক্ত মহম্মদ পারভেজকে গ্রেফতার করে এদিনই আদালতে তোলা হয়। বিচারক তার চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ডিজিপি উমেশ মিশ্র। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে ধৃত মহম্মদ পারভেজের পাকিস্তান যোগের নানাবিধ প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। দীর্ঘ দিন ধরে তার উপরে নজরদারি চালিয়েই তাকে গ্রেফতার করা হয়েছে।

খুব স্বাভাভবিকভাবেই এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। অন্য দেশের কাছে আরও ভালো ভাবে বললে শত্রু দেশের কাছে সেনার তথ্য পাচার হয়ে যাওয়া নিঃসন্দেহে খুবই মারাত্মক বিষয়। এই মহম্মদ পারভেজ কতটা ক্ষতি করতে সক্ষম হয়েছে সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিজিপি উমেশ মিশ্র।

The post ISI-এর চরবৃত্তি করতে ১৭ বার পাকিস্তানে গিয়েছিল দিল্লির বাসিন্দা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HOldvp
via IFTTT

Comments