ধৃত জামাত জঙ্গি নাজির শেখের বিরুদ্ধে মামলা রুজু করল NIA

নয়াদিল্লি: জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন(বাংলাদেশ)-এর সদস্য নাজির শেখের বিরুদ্ধে মামলা রুজু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। যাকে ত্রিপুরা থেকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন- সিরিয়া আইএস মুক্ত করার মার্কিন দাবি ঘিরে বিভ্রান্তি

এনআইএ-এর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে পশ্চিম ত্রিপুরা জেলার এডি নগর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ধৃত নাজির শেখের বিরুদ্ধে একগুচ্ছ মামলা দায়ের করা হয়েছে। জঙ্গিদলের সঙ্গে প্রত্যক্ষ যোগ থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল। সম্পূর্ণটাই হয়েছিল উপযুক্ত গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে।

আরও পড়ুন- ভোটের মুখে দল ছাড়লেন একাধিক প্রবীণ কংগ্রেস নেতা

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা এই ধৃত নাজির সেখ। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং বাংলাদেশের মাটিতে জঙ্গি হামলা চালানোর জন্য ভারতে বসে পরিকল্পনা করছিল সে। এই সকল কারণেই জন্যেই তাকে গ্রেফতার করা হয় এবং মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এনআইএ।

আরও পড়ুন- টাকা ছড়িয়ে কৃষকদের ভোট লুঠের অভিযোগ সরকারের বিরুদ্ধে

২০১৪ সালের অক্টোবর মাসে বর্ধমানের খাগরাগড়ে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই সময় থেকেই পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া জেলাগুলিতে জঙ্গিবাদের জোরাল উপস্থিতি টের পাওয়া যায়। দেশের মাটি থেকে জঙ্গিবাদ সমূলে দূর করতে আসরে নামে একাধিক তদন্তকারী সংস্থা। জঙ্গিদের খোঁজে তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থাগুলিও। সেই রিপোর্টেই নাজির শেখের নাম উঠে আসে।

আরও পড়ুন- লোকসভা নির্বাচনে বিজেপির ভরসা বহিরাগতরা, কটাক্ষ দিব্যেন্দুর

ত্রিপুরার ডিজিপি অখিল কুমার শুক্লা জানিয়েছেন যে ধৃত নাজির শেখের সঙ্গে জঙ্গি দলের প্রত্যক্ষ যোগ রয়েছে। বিষয়টি আমরা বেশ কিছুদিন তার উপরে নজরদারি চালানোর পরে জানতে পারি। উপযুক্ত সকল তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরেই তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত নাজির বিস্ফোরক বিশেষজ্ঞ বলেও জানিয়েছেন ডিজিপি অখিল কুমার শুক্লা।

The post ধৃত জামাত জঙ্গি নাজির শেখের বিরুদ্ধে মামলা রুজু করল NIA appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2On8nnY
via IFTTT

Comments