‘মোদীর নেতৃত্বে ভারত super science power হিসাবেও ক্রমশ এগিয়ে যাচ্ছে’
নয়াদিল্লিঃ শুধুমাত্র ‘super economic power’ হিসাবেই নয়, ভারত ‘super science power’ হিসাবেও ক্রমশ এগিয়ে যাচ্ছে। স্থল, জল, আকাশে ইতিমধ্যে নিজেকে শক্তিশালী তৈরি করেছে ভারত। এবার মহাকাশেও শক্তি বৃদ্ধি করল ভারত। ৩০০ কিলোমিটার দূরে থাকা স্যাটেলাইট ধ্বংস করল ভারত। তাও আবার কিনা মাত্র তিন মিনিটেই সম্ভব হয়েছে। ভারতের এই প্রজেক্টের নাম ছিল ‘মিশন শক্তি’।
এই সাফল্যের মাধ্যমে বিশ্বের প্রথম সারির কয়েকটি দেশের পাশে নাম উঠল ভারতের। এতদিন পর্যন্ত এই ক্ষমতা কেবলমাত্র আমেরিকা, রাশিয়া ও চিনের হাতে ছিল। ভারত বিশ্বের চতুর্থ দেশ, যারা এই সাফল্যের অধিকারী হল।

ভারতের এই শক্তিবৃদ্ধিতে গর্বিত গোটা দেশবাসী। ভারতীয় বিজ্ঞানীদের এই কৃতিত্বকে স্যালুট জানাচ্ছে গোটা দেশের মানুষ। স্যালুট জানাচ্ছেন রাজনীতিবিদরাও। মোদীর এহেন ঘোষণার পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন নীতিন গড়করি। মহাকাশে ভারতের এই কৃতিত্বের জন্যে দেশের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে মোদীর নেতৃত্বে যেভাবে বিশ্বে মাথা তুলে দাঁড়াচ্ছে ভারত তাও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।

আজ বুধবার জাতির উদ্দশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি ভারতের এই সাফল্যের কথা তুলে ধরেন। মোদী জানিয়েছেন, এই অভিযানে কোনও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করা হয়নি। এতে কোনও দেশের কোনও ক্ষতি করা ভারতের উদ্দেশ্য নয় বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।
The post ‘মোদীর নেতৃত্বে ভারত super science power হিসাবেও ক্রমশ এগিয়ে যাচ্ছে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HLShUC
via IFTTT
Comments
Post a Comment