জানুয়ারি থেকেই সপ্তম বেতন কমিশন রাজ্যে কর্মীদের জন্যে
আগরতলাঃ সরকারি কর্মীদের জন্যে সুখবর! খুব শীঘ্রই সপ্তম বেতন কমিশনের সুপারিশ লাঘু হতে চলেছে। ইতিমধ্যে তার কাজও শুরু হয়ে গিয়েছে বলে দাবি ত্রিপুরা সরকারের। মনে করা হচ্ছে চলতি বছরেই ত্রিপুরার রাজ্য সরকারি কর্মীদের জন্যে চালু করা হবে সপ্তম বেতন কমিশন।
প্রসঙ্গত, ইতিমধ্যে ত্রিপুরায় সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন হয়েছে। এই কেন্দ্রীয় সরকারি ভাতা রূপায়নের জন্য বিপ্লব দেবের সরকার ঘোষণা করে তিন সদস্যের কমিটি ৷ ৯০ দিনের মধ্যে এই কমিটিকে তাদের রিপোর্ট জমা দিতে হবে৷ ইতিমধ্যে সেই কাজ প্রায় শেষের দিকে বলে জানা গিয়েছে। বিজ্ঞপ্তি মারফত অর্থসচিব এম নাগারাজু সেকথা জানিয়েছেন ৷

এই বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন, অসমের প্রাক্তন মুখ্যসচিব পিপি ভর্মা, তাছাড়া রয়েছেন নগরোন্নয়ন সচিব মনোজ কুমার এবং অতিরিক্ত অর্থ সচিব পিআর ভট্টাচার্য৷
১০ মার্চ নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা করেন একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে যা রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের সুবিধা রূপায়নে কাজ করবে৷ ত্রিপুরায় বিজেপির ক্ষমতায় আসার জন্য অন্যতম প্রতিশ্রুতি ছিল সপ্তম বেতন কমিশন রূপায়নের৷ ১৮ ফেব্রুয়ারিতে ভোটের আগে বিজেপির সভাপতি অমিত শাহ আশ্বাস দিয়েছিলেন গেরুয়া বাহিনী ক্ষমতায় এলে কেন্দ্রীয় ভাতা রূপায়নে কাজ করবে৷
The post জানুয়ারি থেকেই সপ্তম বেতন কমিশন রাজ্যে কর্মীদের জন্যে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2M57AcQ
via IFTTT
Comments
Post a Comment