‘আইন ভাঙার অপরাধেই সেন্টিনেলসে নিহত মার্কিন নাগরিক’
নয়াদিল্লি: আন্দাবানের সেন্টিনেলেস আদিবাসীদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছেই কাল হয়েছিল মার্কিন নাগরিক অ্যালেন চৌকের। তাঁকে মেরে সমুদ্র পাড়ে পুঁতে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে৷ ঘটনাকে মর্মান্তিক মনে করলেও, আইন ভেঙে মার্কিন পর্যটকের সেখানে যাওয়া ঠিক হয়নি বলেই মনে করেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং৷
আরও পড়ুন: ‘মন কি বাত’ আসলে ‘ভারত কি বাত’: নরেন্দ্র মোদী
তিনি বলেন, ‘‘এই ধরণের দুঃখজনক ঘটনা আগেও ঘটেছে৷ সেন্টিনেলস দ্বীপের আদিবাসী জারোয়ারা বাইরের জগতের সঙ্গে মেলামেশা পছন্দ করেন না৷ ফলে সরকার আইন করে ওই দ্বীপে মানুষের যাওয়া আসা নিষিদ্ধ করেছে৷ কারা মার্কিন নাগরিক অ্যালেন চৌকে সেন্টিনেলস-এ যেতে পরামর্শ দিয়েছিল তার তদন্ত করা হচ্ছে৷’’
আরও পড়ুন: পদ্মাপারে ভোট: দুটি কেন্দ্রে হাসিনা, মাশরাফি প্রার্থী হতেই উচ্ছ্বাস
দিন ছয়েক আগের ঘটনা৷ দুনিয়া থেকে বিচ্ছিন্ন সেন্টিনেলস দ্বীপের জারোয়াদের মাছ ও অন্যান্য উপহার দিতে গিয়েছিলেন মার্কিন নাগরিক অ্যালেন চৌকে। কিন্তু জারোয়াদের কিছু বলার আগেই তাঁকে মেরে ফেলে জারোয়ারা৷ অভিযোগ এমনটাই৷

পুলিস সূত্রে জানা যায়, ওয়াশিংটন ভ্যানকুভারের বাসিন্দা চৌকে অতি উযসাহ থেকেই এই কাজ করেন৷ বিভিন্ন সময়ে অ্যাডভেনঞ্চারের ঘটনা তাঁর সোশ্যাল মিডিয়াতেও স্থান পেয়েছে৷ জানা যায়, আন্দামানের আসার মূল উদ্দেশ্যই ছিল সেন্টিনেলেস দ্বীপের আদিবাসীদের সঙ্গে যোগাযোগ করা।
আরও পড়ুন: অযোধ্যায় ফুলমালা দিয়ে রামভক্তদের অভ্যর্ত্থনা জানালেন মুসলিমরা
কিন্তু আন্দামানের সংরক্ষিত দ্বীপ উত্তর সেন্টিনেল দ্বীপে যে সব জারয়োদের বাস, তারা শতকের পর শতক বাইরের জগতের সঙ্গে নিজেদের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। বাইরের কেউ যদি জোর করে এই দ্বীপে প্রবেশ করতে চায়, তবে জারোয়াদের তীর, ধনুকের নিশানা থেকে তার বাঁচা প্রায় অসম্ভব। ভারতীয় আইনেও এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ৷

অ্যালেনের পরিবারসূত্রে খবর, ১৬ই নভেম্বর মৎস্যজীবীদের নৌকাতে করে উত্তর সেন্টিনেল দ্বীপে যান তিনি৷ দ্বীপে প্রবেশের জন্য সাতজন মৎস্যজীবীকে ২৫ হাজার টাকা দেন অ্যালেন৷ পুলিশের দাবি, অ্যালেন চৌকে প্রশাসনের অনুমতি ছাড়া মৎস্যজীবীদের টাকা দিয়ে সেন্টিনেল দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
আরও পড়ুন: হত্যার ছক! হাফিজের নির্দেশে মোদীর গতিবিধিতে নজর লস্কর জঙ্গিদের
১৪ নভেম্বর মধ্যরাতে মৎস্যজীবী সহ সেন্টিনেল দ্বীপের কাছে পৌঁছন অ্যালেন৷ সঙ্গে ছিলেন মৎসজীবীরা। ১৫ নভেম্বর ছোট নৌকা নিয়ে মার্কিন নাগরিক সেন্টিনেল দ্বীপে পোঁছন৷ কথা বলার চেষ্টা করেন সেখানকার জারোয়া বাসিন্দাদের সঙ্গে৷ কিন্তু তাতে সাড়া দেয়নি জারোয়ারা৷ তাঁকে উদ্দেশ্য করে তীর ছুঁড়তে শুরু করেন সমাজের মূল স্রোত বিচ্ছিন্ন জারোয়ারা। শনিবার থেকে অ্যালেন চৌকের আর খোঁজ পাওয়া যায়নি৷
আরও পড়ুন: গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ধরতে ভিন্ন রাজ্যে পাড়ি তদন্তকারিদের
মনে করা হচ্ছে, জারোয়ারা তীর মেরে হত্যা করেছে ওই মার্কিন নাগরিককে৷ পরে তাঁর দেহ পুঁতে দেওয়া হয় সমুদ্র পাড়ে৷ মৃতদেহের খোঁজে হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালানো হয়৷ বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংয়ের মতে আইন ভাঙার কারণেই এই মর্মান্তিক পরিণতি৷
The post ‘আইন ভাঙার অপরাধেই সেন্টিনেলসে নিহত মার্কিন নাগরিক’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2r1Y262
via IFTTT
Comments
Post a Comment