খালে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ২৪

বেঙ্গালুরু: ভয়াবহ দুর্ঘটনা কর্ণাটকের মান্ডেয়ায়। খালের জলে পড়ে গেল আস্ত বাস।

শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। মান্ডিয়ার পান্দবপুরা তালিকে কাংগানামারাদি গ্রামে। মৃতদের মধ্যে চার শিশু রয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত ২৪টি দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

খালের পাশ দিয়ে বাসটি টার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতার সঙ্গে কাজ করছে উদ্ধারকারী দল। ইতিমধ্যেই সব প্রোগ্রাম বাতিল করে ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।

The post খালে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ২৪ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QjPztg
via IFTTT

Comments