‘মিজোরামকে কংগ্রেসমুক্ত করার সময় চলে এসেছে’

আইজল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মিজোরামে নির্বাচনী প্রচার অংশগ্রহণ করেন৷ মাত্র ১০ লক্ষ জনসংখ্যার রাজ্য মিজোরামে ব্যাকফুটে রয়েছে বিজেপি৷ সেখানেই কংগ্রেসের রমরমা৷ প্রচারে বিরোধী শিবিরকে পরিবারতন্ত্রের বিষয়টি টেনে এনে নিশানা করেন মোদী৷ এবং বলেন দেশের মানুষের উন্নতিতে কংগ্রেসের কোনও আগ্রহ নেই৷

তিনি বলেন কংগ্রেসের শক্তি মাত্র ২-৩ টে রাজ্যে রয়েছে৷ মিজোরামবাসীর দায়িত্ব কংগ্রেসে দুর্নীতিগ্রস্ত শাসনের অবসান ঘটানো৷

মোদী জানান, ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র দেশের উন্নয়নকে সামনে রেখেই এগিয়ে চলেছে৷ কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় পূর্বোত্তরের বাকি রাজ্যগুলির উন্নয়ন দ্রুতগতিতে চলছে৷ বাকি রয়েছে মিজোরাম৷ সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ৯৪,০০০কোটি টাকা নর্থ ইস্টের ইনফ্রাস্ট্রাকচারে খরচ করা হচ্ছে৷ ৫০,০০০কোটি টাকায় ১৫ নতুন রেললাইন করা হচ্ছে৷

মিজোরামে ৪০ বিধানসভার আসনে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ করা হবে৷ কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি সম্মুখ সমর৷ প্রসঙ্গত, মিজোরামে কংগ্রেসের শাসন কায়েম রয়েছে৷ ২০০৮ সাল থেকে তারা ক্ষমতায় রয়েছে এখানে৷ বর্তমান বিধানসভায় কংগ্রেসের ৩৪ বিধায়ক রয়েছেন, এমএনএফ-এর ৫ এবং মিজোরাম পিপলস কনফারেন্সের এক বিধায়ক রয়েছেন৷

The post ‘মিজোরামকে কংগ্রেসমুক্ত করার সময় চলে এসেছে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PQ3KXu
via IFTTT

Comments