সাবধান, বিমানবন্দরে যাত্রীদের মাঝেই লুকিয়ে পকেটমার

কলকাতা: বিমানবন্দরে বোর্ডিং পাস নেওয়ার লাইনে দাঁড়িয়ে তিনি৷ আর পাঁচটা সাধারণ যাত্রীর মতো৷ কিন্তু তার ফাঁকেই সকলের অলক্ষ্যে তিনি সারছেন হাতের কাজ৷

আর সেই হাত সাফাইয়ে অন্য যাত্রীদের ব্যাগ থেকে হাপিস হয়ে যাচ্ছে মূল্যবান সামগ্রী৷ তার পর কেউ কিছু বুঝে ওঠার আগেই লাইন থেকে সরে যাচ্ছেন ওই ব্যক্তি৷ উড়ানযাত্রা বাতিল করে বেরিয়ে যাচ্ছেন টার্মিনাল থেকে৷

আরও পড়ুন: সইফিনার ছেলের আদলে তৈরি ‘তৈমুর ডল’ দেদার বিক্রি হচ্ছে এখানে

একদিন বা দু’দিন নয়৷ লাগাতার এমন ঘটনাই ঘটেছে কলকাতা বিমানবন্দরে৷ যাত্রীরা অভিযোগ জানিয়েছেন৷ অনেক তদন্তেও সুরাহা হয়নি কোনও কিছুর৷

শেষমেশ রবিবার সামনে আসে পুরো ঘটনাটি৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেদিন কলকাতা বিমানবন্দর থেকে সাজিদ হুসেন নামে বছর ৪৫-এর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ তার পর সামনে আসে সত্য৷

আরও পড়ুন: নিজেদের ডেরায় দেড়শোর আগেই শেষ বাংলা

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মধুপুরের বাসিন্দা ওই ব্যক্তি সবচেয়ে কম ভাড়ার বিমানের টিকিট কিনতেন৷ তার পর সেই টিকিট দেখিয়ে তিনি ঢুকে পড়তেন বিমানবন্দর চত্বরে৷ অপেক্ষা করতেন৷ শেষে বোর্ডিং পাস নেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়তেন৷

আর সেই সময়ই হাতের কারসাজিতে তিনি অন্য যাত্রীদের ব্যাগ থেকে মূল্যবান সামগ্রী সরিয়ে নিতেন৷ তার পর নানা কারণ দেখিয়ে বিমানযাত্রা বাতিল করে বেরিয়ে পড়তেন বিমানবন্দর থেকে৷ আবার কখনও কখনও নিজের পোশাক বদলে নিয়ে উঠে পড়তেন বিমানে৷

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি অপর্ণা সেন কেমন আছেন জানুন

গত কয়েকমাস ধরে কখনও কলকাতা, কখনও পাটনায় তিনি এই কাজ করেছেন৷ সম্প্রতি সিসিটিভি ফুটেজে বিমানবন্দর কর্তৃপক্ষ সাজিদকে চিহ্নিত করে৷ তার পর রবিবার সকালে তাঁকে ধরার সুযোগ চলে আসে৷

জানা গিয়েছে, বেনু জেকব নামে এক যাত্রী কোচি যাচ্ছিলেন৷ কলকাতা বিমানবন্দরে তাঁর ওয়ালেট চুরি হয়ে যায়৷ তিনি বিমানবন্দরে ম্যানেজারের অফিসে এ নিয়ে অভিযোগ জানান৷ তার পরই সিআইএসএফ তৎপর হয়৷ বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়৷

আরও পড়ুন: ফ্রান্সকে হটিয়ে নেশনস কাপের শেষ চারে নেদারল্যান্ডস

তার পর দেখা যায়, এক ব্যক্তি শৌচালয়ে গেলেন৷ তার পর অন্য পোশাকে সেখান থেকে বেরিয়ে এলেন৷ তখনই সন্দেহ হয় বিমানবন্দর কর্তৃপক্ষের৷ তাঁকে ধরা হয়৷ তার পর চলে জিজ্ঞাসাবাদ৷

প্রথমে তিনি পুরোটাই অস্বীকার করেন৷ তাঁর কাছ থেকে ইম্ফলের টিকিট মেলে৷ অথচ সেই বিমান ছাড়ার ঘণ্টাখানেক আগেও তিনি বোর্ডিং পাস না নেওয়ায় সন্দেহ হয়৷ তখন তাঁকে পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ৷

আরও পড়ুন: ‘দুর্বল’ অস্ট্রেলিয়াকেও বিশ্বমানের বলছেন বিরাট

পুলিশের কাছে অবশেষে চুরির কথা স্বীকার করে নেন সাজিদ৷ জানান, বিমানের ফেরতযোগ্য টিকিট কাটতেন৷ তার পর সেটা নিয়েই বিমানবন্দরে ঢুকে পড়তেন তিনি৷ তার পর হাত সাফাই করে টিকিট বাতিল করতেন৷ ফেরত নিয়ে নিতেন টাকা৷ অথবা পাটনা চলে যেতেন৷

রবিবার ধৃতের কাছ থেকে একজোড়া কানের দুল, সোনার চেন, সাড়ে তিন হাজার টাকা নগদ উদ্ধার হয়৷

আরও পড়ুন: দুর্নীতি আটকাতে নোটবাতিলের মতো তেতো ওষুধ দিতে হয়েছে: মোদী

The post সাবধান, বিমানবন্দরে যাত্রীদের মাঝেই লুকিয়ে পকেটমার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DQN4J2
via IFTTT

Comments