তালিবান-খালিস্তানি জঙ্গিদের মতো আচরণ করছে সংঘ: সিপিএম

নয়াদিল্লি: জঙ্গিদের মতো আচরণ করছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস। সংঘের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট্যবুরো সদস্য এস রামাচন্দ্রন পিল্লাই।

দক্ষিণ ভারতের কেরলে অবস্থিত শবরীমালা মন্দির নিয়ে চলা বিতর্কের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন ওই বাম নেতা। সংঘ সেবকেরা অযথা শবরিমালা মন্দিরে প্রতিকূলতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন পিল্লাই।

শবরীমালা মন্দির নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। প্রচলিত রীতি ছিল যে ওই মন্দিরে মহিলারা প্রবেশ করতে পারবেন না। ৫০ বছরের বেশি মহিলাদের ক্ষেত্রে সেই নিয়মে কিছুটা ছাড় ছিল। এই নিয়মের বিরুদ্ধে শুরু হয় আন্দোলন। সকল মহিলাদের শবরীমালা মন্দিরে প্রবেশের দাবিতে সেই আন্দোলনের জল গড়ায় সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালত সকল মহিলাদের শবরীমালা মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে দিয়েছিল।

যদিও ভক্তরা আদালতের দাবি মানতে নারাজ। মহিলাদের মন্দিরে প্রবেশ করতে চাইলে তারা বাধা দেয়। এই নিয়ে তৈরি হয় প্রশাসনিক জটিলতা। গত বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে স্থির করেন যে সপ্তাহে একটি দিন কেবলমাত্র মহিলা ভক্তদের জন্য খোলা রাখা হবে শবরীমালা মন্দির। ভক্তদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন শুরু করেছে সংঘ সেবক সহ একাধিক গেরুয়া সংগঠন। তাদের হয়ে সওয়াল করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

এই ঘটনা প্রসঙ্গে সিপিএম পলিটব্যুরো সদস্য এস রামাচন্দ্রন পিল্লাই বলেছেন, “তালিবান এবং খালিস্তানি জঙ্গিদের মতো আচরণ করছে সংঘ। কেন তারা শবরীমালা মন্দিরে এই ধরনের সমস্যা সৃষ্টি করছে?” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “সবকিছু যাতে শান্তিপূর্ণ উপায়ে ঘটে সংঘে সেবকদের সেদিকে নজর দেওয়া উচিৎ। যেটা তারা করছে তা একেবারেই বাঞ্ছনীয় নয়।”

The post তালিবান-খালিস্তানি জঙ্গিদের মতো আচরণ করছে সংঘ: সিপিএম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KsTS0h
via IFTTT

Comments