দূষণ কমাতে বর্জ্য প্লাস্টিক থেকে জ্বালানি তৈরি করছেন এই ভারতীয় বিজ্ঞানী
ফের এক যুগান্তকারী আবিষ্কারে নাম জড়িয়ে গেল এক ভারতীয়ের। ক্যালিফোর্নিয়ায় এক বিশেষ প্রযুক্তিতে পরিত্যক্ত প্লাস্টিক থেকে জ্বালানি তৈরি করছেন ভারতীয় কেমিস্ট। এই পদ্ধতি প্রয়োগ করে দূষণে পরিপূর্ণ সমুদ্র-সৈকতগুলোকে বাঁচানো সম্ভব বলে মনে করা হচ্ছে।
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ছাত্র স্বামীনাথন রমেশ। তিনি বর্তমানে মিচিগানের ইকো-ফুয়েল টেকনোলজির কর্ণধার। সেখানেই এই প্লাস্টিক সংক্রান্ত দূষণের সমস্যা মেটাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বামীনাথনের সংস্থা ক্যালিফোর্নিয়ার অপর একটি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে। ‘ক্লিন ওসান ইন্টারন্যাশনাল’ নামে একটি এনজিও এই কাজে স্বামীনাথনের সহযোগী। তাদের পরিকল্পনা, প্লাস্টিককে ব্যবহারযোগ্য করে দূষণের পরিমাণ কমানো। ইতোমধ্যেই গবেষকরা তাঁদের গবেষণার রিপোর্ট পেশ করেছেন সান ফ্রান্সিসকোতে আমেরিকান কেমিক্যাল সোস্যাইটির ন্যাশনাল মিটিং-এ।
সমুদ্র সৈকতে বিপুল পরিমাণ প্লাস্টিকের বর্জ্য পদার্থ পরিবেশের বিপুল ক্ষতি করছে। প্রত্যেক বছর সমুদ্র থেকে ৮০ লক্ষ টনেরও বেশি প্লাস্টিক উদ্ধার করা হয়। যার অর্থ প্রতি মিনিটে এক ট্রাক ভর্তি প্লাস্টিক ফেলা হচ্ছে সমুদ্রে।
The post দূষণ কমাতে বর্জ্য প্লাস্টিক থেকে জ্বালানি তৈরি করছেন এই ভারতীয় বিজ্ঞানী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DOSl3M
via IFTTT
Comments
Post a Comment