বেপরোয়া ওলার ধাক্কায় প্রাণ গেল পথচারীর

স্টাফ রিপোর্টার, কলকাতা : ফের শহরে বেপরোয়া গাড়ির গতি প্রাণ কেড়ে নিল এক শহরবাসীর। শুক্রবার সকালে ওলার ধাক্কায় মৃত্যু সল এক পথচারীর।

পড়ুন: শোভনের জন্য কেঁদে ভাসালেন বৈশাখী

জানা গিয়েছে, শুক্রবার সকালে হাইড রোড এলাকায় বেপরোয়া গতিতে এই ওলাটি যাচ্ছিল। হাইড রোড এলাকায় নিয়ন্ত্রন হারায় এই গাড়িটি। নিয়ন্ত্রন হারিয়ে এক পথচারীকে ধাক্কা মারে এই ওলাটি।

পড়ুন: কাননের একটা ফোনের অপেক্ষায় ছিলেন মমতা…

ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় পড়ে যায় ওই পথচারী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এখনও পর্যন্ত মৃত ব্যাক্তির পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পড়ুন: মেকআপ মেখে কারা রাস্তায় দাঁড়ান জানেন তো? বিস্ফোরক রত্ন

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ওলাচালক ও গাড়িটিকে আটক করে ওয়েস্ট পোর্ট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

The post বেপরোয়া ওলার ধাক্কায় প্রাণ গেল পথচারীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S6UET6
via IFTTT

Comments