দেশবন্ধু থেকে নেতাজি: জেনে নিন কারা হয়েছিলেন কলকাতার মেয়র
কলকাতা: কলকাতা পৌরসংস্থা বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন হল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্ত্বশাসন সংস্থা। এটি একটি বিধিবদ্ধ সরকারি সংস্থা। কলকাতা শহরের ১৮৮ বর্গ কিলোমিটার অঞ্চলের পুর পরিষেবা দেওয়া ও নগরাঞ্চলের উন্নয়ন কলকাতা পৌরসংস্থার প্রাথমিক দায়িত্ব। এই পুরসভার নেতৃত্ব দেন মহানাগরিক বা মেয়র৷
২০১০ সাল থেকে শোভন চট্টোপাধ্যায় মেয়র থাকলেও এবার তিনি সরছেন৷ ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীর হাতে তিনি নিজের পদত্যাগপত্র কলকাতা পুরসভায় পাঠিয়েছেন৷ অন্যদিকে জল্পনার মোটামুটি অবসান ঘটেছে। মেয়র পদে বসছেন ফিরহাদ হাকিম। ঘোষণা না হলেও, এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে তিনিই হতে চলেছেন স্বাধীনতার পরে সংখ্যালঘু সম্প্রদায় থেকে কলকাতার প্রথম মেয়র৷ তাঁর আগে এই মেয়রের চেয়ারে বসেছেন-দেশবন্ধু চিত্তরঞ্জন দাস,সুভাষচন্দ্র বোস ডাঃ বিধানচন্দ্র রায়,আবুল কাশেম ফজলুল হক মতো নেতারা৷
তবে, বর্তমান আইন অনুযায়ী কাউন্সিলর না হলে মেয়র হওয়া যায় না৷ সূত্রের খবর, এই পরিস্থিতিতে ববিকে মেয়র এই সংক্রান্ত বিল পেশ করা হবে আইন সংশোধনের জন্য৷ মেয়র পদে বসার ৬ মাসের মধ্যে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করা হবে৷
১৯২৩ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাংলা সরকারের স্থানীয় স্বায়ত্তশাসন মন্ত্রী নিযুক্ত হওয়ার পর তিনি আইন মোতাবেক কলকাতা কর্পোরেশনের গণতন্ত্রীকরণ করেন। সংস্থার দায়িত্ব বৃদ্ধি পায় ও সরকারের এর উপর হস্তক্ষেপের অধিকার খর্ব করা হয়। মানিকতলা, কাশীপুর, চিৎপুর ও গার্ডেনরিচ এবং নতুন বন্দর অঞ্চলের বিরাট অংশ তখন কলকাতা কর্পোরেশনের এক্তিয়ারভুক্ত হয়। পরে অবশ্য এই কলকাতা পুরসভার সীমানা বেড়েছে৷
১৯২৪ সালে কলকাতা পুরসভার প্রথম মেয়র হয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস৷ পরবর্তীকালে এই মেয়রের চেয়ারের বসেছেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত সুভাষচন্দ্র বসু ডাঃ বিধানচন্দ্র রায়, নলিনীরঞ্জন সরকারেরা৷ কলকাতা পুরসভার প্রথম সংখ্যালঘু মেয়র হলেন আবুল কাশেম ফজলুল হক, তিনি হয়েছিলেন ১৯৩৫ সালে৷ তাছাডা় এ কে এম জাকারিয়া, আবদুর রহমান সিদ্দিকি,সাঈদ মহম্মদ উসমান প্রমুখ সংখ্যালঘু সম্প্রদায় থেকে মেয়র হয়েছিলেন৷ তবে স্বাধীনতার পরে ববি হাকিমই হতে চলেছেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে কলকাতার প্রথম মেয়র৷
এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা মহানগারিকদের তালিকা
দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, (১৬/০৪/১৯২৪-১৭/০৭/১৯২৫)
দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত,(১৭/০৭/১৯২৫-০২/০৪/১৯২৮)
বিজয়কুমার বসু,(০২/০৪/১৯২৮-১০/০৪/১৯২৯)
দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত,(১০/০৪/১৯২৯-২২/০৮/১৯৩০)
সুভাষচন্দ্র বোস,(২২/০৮/১৯৩০-১৫/০৪/১৯৩১)
ডাঃ বিধানচন্দ্র রায়,(১৫/০৪/১৯৩১-০৯/০৪/১৯৩৩)
সন্তোষকুমার বসু,(০৯/০৪/১৯৩৩-০৪/০৭/১৯৩৪)
নলিনীরঞ্জন সরকার,(০৪/০৭/১৯৩৪-৩০/০৪/১৯৩৫)
আবুল কাশেম ফজলুল হক,(৩০/০৪/১৯৩৫-২৯/০৪/১৯৩৬)
স্যার হরিশঙ্কর পাল,(২৯/০৪/১৯৩৬-২৮/০৪/১৯৩৭)
সনৎকুমার রায়চৌধুরি,(২৮/০৪/১৯৩৭-২৯/০৪/১৯৩৮)
এ কে এম জাকারিয়া,(২৯/০৪/১৯৩৮-২৬/০৪/১৯৩৯)
নিশীথচন্দ্র সেন,(২৬/০৪/১৯৩৯-২৪/০৪/১৯৪০)
আবদুর রহমান সিদ্দিকি,(২৪/০৪/১৯৪০-২৮/০৪/১৯৪১)
ফণীন্দ্রনাথ ব্রহ্ম,(২৮/০৪/১৯৪১-২৯/০৪/১৯৪২)
হেমচন্দ্র নস্কর,(২৯/০৪/১৯৪২-৩০/০৪/১৯৪৩)
সাঈদ বদরুদ্দোজা,(৩০/০৪/১৯৪৩-২৬/০৪/১৯৪৪)
আনন্দিলাল পোদ্দার,(২৬/০৪/১৯৪৪-২৭/০৪/১৯৪৫)
দেবেন্দ্রনাথ মুখার্জি,(২৭/০৪/১৯৪৫-২৯/০৪/১৯৪৬)
সাইদ মহম্মদ উসমান,(২৯/০৪/১৯৪৬-২৯/০৪/১৯৪৭)
সুধীরচন্দ্র রায়চৌধুরি,(২৯/০৪/১৯৪৭-০১/০৫/১৯৫২)
নির্মলচন্দ্র চন্দ্র ,(০১/০৫/১৯৫২-০৬/০৩/১৯৫৩)
নরেশনাথ মুখার্জি ,(০৬/০৩/১৯৫৩-২৫/০৪/১৯৫৫)
সতীশচন্দ্র ঘোষ ,(২৫/০৪/১৯৫৫-২৯/০৪/১৯৫৭)
ডাঃ ত্রিগুণা সেন ,(২৯/০৪/১৯৫৭-০৮/০৪/১৯৫৯)
বিজয়কুমার ব্যানার্জি ,(০৮/০৪/১৯৫৯-০৮/০৬/১৯৬০)
কেশবচন্দ্র বসু ,(০৮/০৬/১৯৬০-২৮/০৪/১৯৬১)
রাজেন্দ্রনাথ মজুমদার ,(২৮/০৪/১৯৬১-০৮/০৪/১৯৬৩)
চিত্তরঞ্জন চ্যাটার্জি ,(০৮/০৪/১৯৬৩-২৬/০৪/১৯৬৫)
ডাঃ প্রীতিকুমার রায়চৌধুরি ,(২৬/০৪/১৯৬৫-২৪/০৪/১৯৬৭)
গোবিন্দচন্দ্র দে ,(২৪/০৪/১৯৬৭-১৩/০৬/১৯৬৯)
প্রশান্তকুমার শূর ,(১৩/০৬/১৯৬৯-২৩/০৪/১৯৭১)
শ্যামসুন্দর গুপ্ত ,(২৩/০৪/১৯৭১-৩০/০৭/১৯৮৫)
কমলকুমার বসু ,(৩০/০৭/১৯৮৫-৩০/০৭/১৯৯০)
প্রশান্ত চ্যাটার্জি ,(৩০/০৭/১৯৯০-১২/০৭/২০০০)
সুব্রত মুখার্জি ,(১২/০৭/২০০০-০৫/০৭/২০০৫)
বিকাশরঞ্জন ভট্টাচার্য ,(০৫/০৭/২০০৫-১৬/০৬/২০১০)
শোভন চট্টোপাধ্যায় ,(১৬/০৬/২০১০—)
The post দেশবন্ধু থেকে নেতাজি: জেনে নিন কারা হয়েছিলেন কলকাতার মেয়র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DSmoIe
via IFTTT
Comments
Post a Comment