মাত্র ২৯ টাকাতেই আনলিমিটেড কথা সঙ্গে ইন্টারনেটও!
এবার আর ২০০ কিংবা ৩০০ টাকার গল্প নয়৷ মাত্র ২৯ টাকাতেই পেতে পারেন ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুযোগ৷ তবে, নতুন কোন প্ল্যান নয়৷ পুরনো প্ল্যানটিতেই বেশ কিছু পরিবর্তন নিয়ে এল BSNL৷ এককথায় প্ল্যানটিকে ডাউনগ্রেড করল টেলিকম সংস্থাটি৷ হ্যাঁ, পুরনো ২৯ টাকার প্ল্যানটি থেকে বেশ কিছু সুযোগ সুবিধাকে বাদ দেওয়া হল৷ এতদিন পর্যন্ত প্ল্যানটিতে ২ জিবি ডেটা প্রতিদিন, আনলিমিটেড কল, এসটিডি, রোমিং কল এলং ১০০ টি এসএমএসের (প্রতিদিন) সুবিধা পেতেন ইউজাররা৷ প্ল্যানটির বৈধতা ছিল ৭ দিন৷
এবার সেই প্ল্যানটিতেই ডেটার পরিমানকে কমিয়ে নিয়ে আসা হল৷ এখন ইউজাররা সাত দিনের জন্য মোট ১ জিবি ডেটা পাবেন৷ অন্যদিকে, প্রতিদিন ১০০ টি এসএমএসের বদলে দেওয়া হবে মোট ৩০০ টি এসএমএস৷ তবে, শুধুমাত্র ২৯ টাকার প্ল্যানটিতেই পরিবর্তন আনেনি সংস্থা৷ একইসঙ্গে পরিবর্তন আনা হয়েছে ৯ টাকার প্ল্যানটিতেও৷
এখন প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং, ১০০ এমবি ডেটা, ১০০ টি এসএমএস৷ প্ল্যানটির বৈধতা থাকছে মাত্র ১ দিন৷ ৯ টাকার প্রিপেড প্ল্যানে ইউজাররা আগে মোট ২ জিবি ডেটা পেতেন৷
অন্যদিকে, এসটিভি ২৯ এর জন্য কেন এই পরিবর্তন, সে বিষয়ে মুখ খোলেনি সংস্থা৷ মার্কেটে রিলায়েন্স জিওর ৫২ টাকার প্রিপেড প্ল্যানটির প্রতিদ্ধন্ধী হিসেবে এসেছিল BSNL এসটিভি ২৯৷ রিলায়েন্স জিওর ৫২ টাকার প্রিপেড প্ল্যানটিতে গ্রাহক পান ১৫০ এমবি ডেটা প্রতিদিন, আনলিমিটেড লোকাল, এসটিডি, রোমিং ভয়েস কল (যে কোন নেটওয়ার্কে)৷ এছাড়াও, থাকছে ৭০ টি টেক্সট ম্যাসেজ৷ প্ল্যানটিকে ইউজাররা ৭ দিনের বৈধতায় পাবেন৷
The post মাত্র ২৯ টাকাতেই আনলিমিটেড কথা সঙ্গে ইন্টারনেটও! appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BhZkjt
via IFTTT
Comments
Post a Comment