১১ ঘন্টার ম্যারাথন অস্ত্রোপচার শেষে লড়াই চালাচ্ছেন সোফিয়া

ম্যাকাও: ম্যাকাও গ্রাঁ পিতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচেছিলেন৷ পরের ২৪ ঘন্টা চলল জীবন ফিরে পাওয়ার লড়াই৷ সোমবার ১১ ঘন্টা ধরে চলল ফর্মুলা থ্রি রেসে দুর্ঘটনার কবলে করা ১৭ বছরের টিনএজ ড্রাইভার সোফিয়ার মেরুদণ্ডে ম্যারাথন অস্ত্রোপচার৷

রবিবার ভয়াবহ দুর্ঘটনার ভিডিও আপনার হাড় হিম করে দিতে পারে৷ কয়েক মুহূর্তের ভিডিও দেখলে মনে হতেই পারে এ যেন কোনও সিনেমার অ্যাকশন দৃশ্য৷ ২৭৫ কিমি প্রতি ঘন্টায় ছুটে এসে মাথার উপর দিয়ে উড়ছে গাড়ি! সেই গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারে ফেন্সিংয়ে৷

আরও পড়ুন- ভারতীয় বংশোদ্ভূত স্পিনারের কাছে দুঃস্বপ্নের হার পাকিস্তানের

ঘটনায় গুরুতর আহত হন জার্মান ড্রাইভার সোফিয়া ফ্লোয়েস৷ মেরদণ্ডের হাড় ভাঙে সোফিয়ার৷ হাসপাতালে ভর্তি করা হলে সোমবারই তাঁর অস্ত্রোপচার হয়েছে৷ ডাক্তাররা জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে৷ তাঁরা আরও বলেন, ‘দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল, যে সোফিয়া বিকলাঙ্গ হয়ে যেতে পারত৷ সেই বিপদ থেকে অবশ্য মুক্ত টিনএজ ড্রাইভার৷ চিকিৎসায় সারা দিয়ে দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন তরুণী৷’ এখনও যদিও আইসিইউতে রয়েছেন সোফিয়া৷ পরের দু’সপ্তাহ চিকিৎসাধীন থাকতে হবে তাঁকে৷

রবিবার ম্যাকাও গ্রাঁ পি’র ট্রাকের একটি বাঁকে হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ১৭ বছরের এই ড্রাইভার৷ ফলে ২৭৫ কিমি প্রতি ঘন্টার বেশি গতিতে ফেন্সিংয়ের উপর দিয়ে উড়ে মিডিয়া সেন্টারের নিচে থাকা ফটোগ্রাফারদের বাঙ্কারে গিয়ে ধাক্কা মেরে মাটিতে আছড়ে পড়ে গাড়ি৷

আরও পড়ুন- কাশ্মীরে ফুল ফোটাতে বদ্ধপরিকর বাগান

আরও পড়ুন- রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, উড়ল গাড়ি ভাঙল হাড়

স্লো মোশন ক্যামেরা ভয়াবহ দুর্ঘটনার এই চিত্র ধরা পড়েছে৷ চালক সোফিয়ার পাশাপাশি সেই সময় ফেন্সিংয়ে ধারে থাকা পাঁচজন গুরুতর আহত হন যার মধ্যে ছিলেন তিন’জন চিত্রগ্রাহক৷ যাঁদের মধ্যে দু’জন প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও একজন এখন চিকিৎসাধীন৷

ম্যাকাও গ্রাঁ পিতে এটাই প্রথম দুর্ঘটনা নয়, এর আগেও এই ট্র্যাকে চালকরা দুর্ঘটনার কবলে পড়েছেন৷ গত বছর ম্যাকাও’র এই গুইয়া সার্কিটে দুর্ঘটনায় প্রাণ হারান ড্যানিয়েল হ্যাগার্টি নামের এক ব্রিটিশ বাইক চালক৷ বছর ঘুরতে এই ট্র্যাকে ফের একটি দুর্ঘটনায় সার্কিটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল৷ যদিও ফর্মুলা থ্রি রেসে সোফিয়ার ক্ষেত্রে সার্টিকের গাফিলতিতে দুর্ঘটনা ঘটেনি৷ সব মিলিয়ে এই সার্কিটে অতীতে মোট তিনজনের মৃত্য হয়েছে৷

The post ১১ ঘন্টার ম্যারাথন অস্ত্রোপচার শেষে লড়াই চালাচ্ছেন সোফিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2qTUV02
via IFTTT

Comments