‘রাম মন্দির আন্দোলনে কোনও ভূমিকাই নেই শিবসেনার’
অযোধ্যা: রাম মন্দির আন্দোলনে কোনও ভূমিকাই নেই শিব সেনার৷ তাহলে অযোধ্যায় রাম মন্দির গঠনের দাবি নিয়ে কেন এসেছে তাঁরা? এমনই প্রশ্ন তুললেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য৷ রবিবার কেশব বলেন তিনি কোনওভাবেই অযোধ্যায় শিব সেনার উপস্থিতিকে সমর্থন করছেন না৷
উল্লেখ্য শনিবারই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে রাম মন্দির গঠনের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করার দাবি জানান শিবসেনা প্রধান উদ্ধভ ঠাকরে৷ রাম মন্দির নিয়ে নিয়ে শিব সেনার এই সক্রিয়তাকেই কটাক্ষ করেছেন কেশব মৌর্য্য৷ তিনি বলেন রামকে নিয়ে সক্রিয়তা দেখিয়ে দেশের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন উদ্ধভ ঠাকরে৷ তবে বালাসাহেব ঠাকরে জীবিত থাকলে, তিনি এই কাজ করতে উদ্ধবকে বাধা দিতেন৷
আরও পড়ুন : অযোধ্যায় ফুলমালা দিয়ে রামভক্তদের অভ্যর্ত্থনা জানালেন মুসলিমরা
সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জানান, রাম মন্দির নিয়ে শিব সেনার কোনও ভূমিকা তো নেই, এমনকী ধর্ম সভাতেও শিব সেনার কোনও ভূমিকা নেই৷ অবশ্য সারা জীবন বিশ্ব হিন্দু পরিষদকে সমর্থন করে এসেছেন বালা সাহেব৷ তবু এই কাজকে সমর্থন করতেন না তিনি৷
শিব সেনার প্রতি তাঁর পরামর্শ, বালা সাহেবের নীতি মেনে এগোনো উচিত তাঁদের৷ তাই বিশ্ব হিন্দু পরিষদকে সামনে রেখে এগিয়ে চলা প্রয়োজন সেনার৷ রাম মন্দির আন্দোলনকে বহু বিভক্ত করা উচিত নয়৷ কারণ মানুষ বুঝতে পারছেন, কারা রাম মন্দিরের জন্য আগে আত্মত্যাগ করেছেন, আর কারা এখন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে প্রচারের আলো কাড়ার চেষ্টা করছে৷
আরও পড়ুন : ‘মন কি বাত’ আসলে ‘ভারত কি বাত’: নরেন্দ্র মোদী
রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে সপা নেতা অখিলেশ যাদবের কথাকেও কটাক্ষ করেছেন কেশব মৌর্য্য৷ তাঁর দাবি ধর্ম সভার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য উত্তরপ্রদেশ পুলিশই যথেষ্ট৷ তারজন্য সেনা মোতায়েনের কোনও প্রয়োজন নেই৷ এই মন্তব্য অখিলেশের হতাশাকেই তুলে ধরছে বলেও মন্তব্য করেছেন তিনি৷
The post ‘রাম মন্দির আন্দোলনে কোনও ভূমিকাই নেই শিবসেনার’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AjxxNY
via IFTTT
Comments
Post a Comment