বিরাটদের বিরুদ্ধে মাঠে নামার আশা শেষ স্মিথ-ওয়ার্নারের

সিডনি: ‘স্যান্ডপেপার গেট’ কান্ডে দোষী সাব্যস্ত তিন অজি ক্রিকেটারের সাসপেনশন বহাল রইল। তাদের কোড অফ কন্ডাক্টে দোষী সাব্যস্ত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের ১২ মাস এবং ক্যামেরন ব্যানক্রফটের যে ন’মাসের নিষেধাজ্ঞা ধার্য করা হয়েছিল তার মেয়াদ শেষ হবে যথাসময়েই, জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অর্থাৎ, আগামী ২৯ ডিসেম্বর ব্যানক্রফট এবং ২০১৯, ২৯ মার্চ সাসপেনশনের মেয়াদ শেষ হচ্ছে স্মিথ ও ওয়ার্নারের।

অজি ক্রিকেটারদের সাসপেনশনের মেয়াদ কমিয়ে আনার জন্য সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন জানিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। সাসপেনশন কমিয়ে আনার মর্মে আবেদন জানিয়ে তারা বলে, ‘ইতিমধ্যেই এই তিন ক্রিকেটার যা শাস্তি পেয়েছে, তা যথেষ্ট।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় প্রথম সিরিজ জয়ের স্বাদ পেতে মরিয়া ভারত

কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন ম্যানেজার আর্ল এডিং জানান, ওই তিন ক্রিকেটারকে যা শাস্তি আরোপ করা হয়েছে এই মুহূর্তে তাঁর কোনও পরিবর্তন করা সঠিক সিদ্ধান্ত হবে না।’ আগেই সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে এই তিন ক্রিকেটারকে ‘দাম্ভিক এবং নিয়ন্ত্রক’ আখ্যা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: দুই মহাতারকাকে হারিয়ে তারকা হয়ে উঠলেন জেভারেভ

স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফট ক্রিকেটের প্রতি দায়বদ্ধ হয়ে উঠতে যে কঠোর পরিশ্রম করছে, সেবিষয়ে ওয়াকিবহাল ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই তারা জানিয়েছে, ‘ওই তিন ক্রিকেটারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, তাই তাঁদের ফেরার রাস্তা যাতে সুগম হয় সেদিকে আমাদের নজর থাকবে।’ কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের চাহিদা অনুযায়ী ক্রিকেটারদের সাসপেনশনের মেয়াদকাল কমানো কোনওভাবেই সম্ভব নয়। কিন্তু এই তিন ক্রিকেটারের পাশে থেকে তাঁদের পূর্ণ সমর্থনের জন্য এসিএ’কে ধন্যবাদ জানিয়েছে সিএ। সিদ্ধান্তের প্রতি কঠোর থাকার বিষয়টি বরং সিএ এবং এসিএ’র মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেই মনে করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: এসিসি’র সভায় যোগ দিতে পাকিস্তানে গেল না বিসিসিআই কর্তারা

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে কঠোর থাকায় ভারতের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও খেলতে পারবেন না স্মিথ, ওয়ার্নার। পাশাপাশি ২০২০ মাঝামাঝি সময় পর্যন্ত দলে নিজের পুরনো পদ অর্থাৎ অধিনায়কত্ব ফিরে পাবেন না স্মিথ। অন্যদিকে খেলা চালিয়ে যেতে পারলেও অধিনায়ক বা সহ অধিনায়ক পদ কেরিয়ারের বাকি সময়টা অধরাই থেকে যাবে ওয়ার্নারের জন্য। তবে সাসপেনশনের মেয়াদ ততদিনে শেষ হয়ে যাওয়ায় আগামী বছর বিশ্বকাপের জন্য এই তিন ক্রিকেটারের দরজা খোলা থাকবে নির্বাচকদের কাছে।

The post বিরাটদের বিরুদ্ধে মাঠে নামার আশা শেষ স্মিথ-ওয়ার্নারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q7M3C7
via IFTTT

Comments