গরুপাচারকারী সন্দেহে বিএসএফের মার, মৃত মাধ্যমিক পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার, বহরমপুর: বিএসএফ জওয়ানের মারে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। স্থানীয় সুত্রে খবর রঘুনাথগঞ্জ থানার মোমিনতালার বাসিন্দা শরিফ শেখকে (১৭) গরুপাচারকারী সন্দেহে পিটিয়ে মারা হয়৷

শরিফ মঙ্গলবার গভীর রাত পর্যন্ত পড়াশোনার পর শৌচকর্ম করতে বাড়ি থেকে বের হয়৷ কিছুদূর যাওয়ার পরেই বিএসএফ জওয়ানদের চোখে পড়ে সে৷ বিএসএফ জওয়ানেরা তাকে গরু পাচারকারী সন্দেহ করে ধাওয়া করে৷ প্রাণভয়ে পালাতে শুরু করে শরিফ৷ তবে ধরা পড়ে যায়৷

অভিযোগ এরপরই ওই ছাত্রকে ব্যাপক মারধোর করে বিএসএফ জওয়ানরা। গুরুতর জখম অবস্থায় শরিফ সেখকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়৷ তবে কিছুক্ষণের মধ্যেই ওই ছাত্রের মৃত্যু হয়৷ মৃত স্কুলছাত্র তুল্লাপুর হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।

বিএসএফ জওয়ানদের এমন কাণ্ডে হতবাক স্থানীয়রা। পরিবারের অভিযোগ তাদের এলাকা থেকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত কিছুটা দূরে হলেও বিএসএফ ক্যাম্প কিন্তু জনবসতিপূর্ণ এলাকাতেই। তাই বিএসএফের জওয়ানদের অত্যাচার চলতেই থাকে৷ ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার৷ অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তুলেছে তাঁরা৷

The post গরুপাচারকারী সন্দেহে বিএসএফের মার, মৃত মাধ্যমিক পরীক্ষার্থী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KmVAjB
via IFTTT

Comments