২৬/১১র হামলা নিয়ে সাম্প্রদায়িক ট্যুইট করে বিতর্কে রাজ্যপাল
শিলং: মুম্বই হামলার দশ বছর পূর্তির দিন ভুল তথ্যে ভরা বিতর্কিত ও সাম্প্রদায়িক ট্যুইট করে বিপাকে পড়েন তথাগত রায়৷ পরে অবশ্য ট্যুইটি মুছে ও ক্ষমা চেয়ে বিতর্কে জল ঢালার চেষ্টা করেন মেঘালয়ের রাজ্যপাল৷ কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ট্যুইটটি৷ এমন বিস্ময়কর ও দায়িত্বজ্ঞানহীন ট্যুইট করে সমালোচনায় মুখর হয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ৷

ঠিক কি লিখেছিলেন তথাগত রায়? তিনি লেখেন, ‘‘পাক মদতপুষ্ট জঙ্গি হামলার ১০ বছর পূরণ হল৷ সেই হামলায় মুসলিম বাদে নিরীহ মানুষদের খুন করা হয়েছিল৷ তারপরেও ভারত কেন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে?’’

ট্যুইটটি নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তথাগত রায়ের প্রতিক্রিয়া চাইতে তখনও নিজের অবস্থানে অনড় থাকেন মেঘালয়ের রাজ্যপাল৷ পরিস্কার জানান, কে কী বলল তাতে কোনও পরোয়া করেন না৷ উল্টে তিনি জানতে চান সেদিনের হামলায় কতজন মুসলিম ব্যক্তি প্রাণ হারান৷ কোথায় তাদের খুন করা হয় সেটাও জানতে চান৷

তথাগত রায়ের এমন বিবেচনাহীন ট্যুইটের পর সোশ্যাল মিডিয়া বিস্ময় প্রকাশ করেন অনেকেই৷ শুধু হয় প্রবল সমালোচনা৷ তথাগত রায়ের ভুল শুধরে কেউ কেউ লেখেন, সেদিনের হামলায় ১৬৬ জনের মধ্যে ৪৪ জন মুসলিম প্রাণ হারান৷ ৩৫ জন আহত হন৷ সোশ্যাল মিডিয়ায় নিন্দিত হওয়ার পর হুঁশ ফিরে পান তথাগত রায়৷ নিজের ভুল শুধরে নিয়ে ট্যুইটি মুছে দেন এবং ক্ষমা চান৷ আরও একটি ট্যুইট করে তিনি দাবি করেন, ২৬/১১ হামলা নিয়ে তাঁকে ভুল তথ্য দেওয়া হয়েছিল৷ সেই হামলায় অনেক মুসলিম ব্যক্তি প্রাণ হারান৷
The post ২৬/১১র হামলা নিয়ে সাম্প্রদায়িক ট্যুইট করে বিতর্কে রাজ্যপাল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P4myNt
via IFTTT
Comments
Post a Comment