রাম মন্দির নিয়ে মুখ খুললেন সীতারাম ইয়েচুরি

আগরতলা: তাঁর নামের মধ্যে সীতাও আছেন আবার রামও আছেন। আর রাম মন্দির নিয়ে তিনি কোনও কথা বলবেন না তা আবার হয় নাকি! কারণ রাম এখন জাতীয় রাজনীতির বড় ইস্যু।

সেই জাতীয় ইস্যু নিয়েই মন্তব্য করলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। খুব স্বাভাবিকভাবেই সমগ্র ঘটনার জন্য তিনি কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টিকে। মতাদর্শগতভাবে বিজেপিই বামেদের প্রথম এবং প্রধান শত্রু। যদিও কারো নাম উল্লেখ করেননি ইয়েচুরি।

লোকসভা নির্বাচনের আগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে অযোধ্যার পরিস্থিতি। জোরাল হচ্ছে রাম মন্দির নির্মাণের দাবি। শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদের মত হিন্দুত্ববাদি সংগঠনগুলি রাম মন্দিরের দাবিতে সরব হয়েছে। গত রবুইবার সেই উপলক্ষে বহু সংখ্যক কর্মী সমাবেশ করেছে অযোধ্যায়। অবিলম্বে রাম মন্দির নির্মাণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে মোদী সরতকারের উপরে।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সীতারাম ইয়েচুরি বলেছেন, “সংবিধান এবং বর্তমান দেশের আইন কখনই বিশ্বাসের নামে কোনও জমি ধ্বংস করার অধিকার দেয় না।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস স্বাধীন ভারতের ইতিহাসের একটা কলঙ্কতম দিন। ফের তেমনই একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। প্রশাসনের উচিত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।”

অযোধ্যায় যা হচ্ছে তা সবই ভোটের জন্য হচ্ছে বলে দাবি করেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম। রাম মন্দির নিয়ে বিজেপি সহ অন্যান্য গেরুয়া দলগুলির রাজনৈতিক স্বার্থ আছে বলেই লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির নিয়ে এত মাতামাতি হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। সীতারামের কথায়, “২০১৯ সালের লোকসভা ভোটের আগে একটা সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা চলছে। ভোট ব্যাংকের স্বার্থে সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা হচ্ছে। ভোট ব্যংকের জন্য এত নোংরা রাজনীতি ভারতে আগে কখনও ঘটেনি।”

রবিবার দলের ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলায় হাজির ছিলেন সীতারাম ইয়েচুরি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম মন্দির নিয়ে কথা বলেছেন সিপিএম সাধারণ সম্পাদক।

The post রাম মন্দির নিয়ে মুখ খুললেন সীতারাম ইয়েচুরি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2r44UQn
via IFTTT

Comments