অ-ব্রাহ্মণ মোদীর হিন্দুত্ব নিয়ে কথা বলার অধিকার নেই: কংগ্রেস
জয়পুর: ভোটের মুখে ক্রমশ গুরুত্ব বাড়ছে ধর্মের। আরও বলা ভালো হিন্দু ধর্মের। সৌজন্যে দেশের দুই প্রধান রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং ভারতের জাতীয় কংগ্রেস।
হিন্দু এবং হিন্দুত্ববাদের জিগির তুলে রাজনীতির মাঠে ফায়দা তোলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই রয়েছে। সেই বিষয়টি আরও একবার খুঁচিয়ে তুললেন প্রবীণ কংগ্রেস নেতা এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সিপি জোশি।

বুধবার রাজস্থানের নাথদুওয়ারা এলাকায় এক দলীয় সভায় হাজির ছিলেন সিপি জোশি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “হিন্দুত্ব নিয়ে কথা বলার অধিকার কেবলমাত্র ব্রাহ্মণ পণ্ডিতদের আছে। নরেন্দ্র মোদী বা উমা ভারতীর নেই।” “কংগ্রেস পার্টির কেউ হিন্দু হতে পারে না বা কংগ্রেস কেবলমাত্র মুসলিম সমাজের কথা চিন্তা করে এই ধরনের কথা বলার অধিকার বিজেপি নেতাদের কে দিয়েছে?” প্রশ্ন তুলেছেন জোশি।

এই বিষয়ে তিনি আরও বলেছেন যে বিজেপির নেতারা ইন্দুত্ববাদের নামে দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাঁর কথায়, “উমা ভারতী একজন লোধী। নরেন্দ্র মোদীও অব্রাহ্ম্যণ। তাহলে তাঁদের হিন্দুত্ববাদ নিয়ে কথা বলার কী করে হল?” একই সঙ্গে তাঁর আরও প্রশ্ন, “তাঁরা(বিজেপি নেতারা) কী নিজেরাই কোনও বিশ্ববিদ্যালয় খুলেছেন? সেখান থেকে সার্টিফিকেট নিয়ে হিন্দুত্ববাদের কথা বলছেন।” ধর্ম এবং প্রশাসন সম্পূর্ণ আলাদা। এই দুই বিষয়কে কখনই এক করা উচিৎ নয় বলে মন্তব্য করেছেন জোশি।

সম্প্রতি গুজরাতে উদ্বোধন করা হয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের সুবিশাল মূর্তি। একজন কংগ্রেস নেতা এবং মন্ত্রীর বিশ্বের সবথেকে বড় মূর্তি নির্মাণ করে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা ডাঃ সিপি জোশি। তাঁর মতে, “কংগ্রেস বা দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু কখনই বল্লভভাই প্যাটেলকে অসম্মান করতেন না। বিজেপি রাজনৈতিক স্বার্থে এই ধরনের তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে।” নেহরুর সঙ্গে লৌহ মানবের সুমধুর সম্পর্ক ছিল বলেও জানিয়েছেন জোশি।
The post অ-ব্রাহ্মণ মোদীর হিন্দুত্ব নিয়ে কথা বলার অধিকার নেই: কংগ্রেস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DQZOQb
via IFTTT
Comments
Post a Comment