নিউ টাউনে নিরাপত্তা কর্মীর রহস্য মৃত্যু
স্টাফ রিপোর্টার, কলকাতা: নিউ টাউনে নিরাপত্তা কর্মীর রহস্য মৃত্যু৷ বেঙ্গল সিলিকন ভ্যালির পেছনে একটি প্ল্যান্টের অস্থায়ী একটি ঘরের মধ্যে থেকে আবুল কালাম মন্ডল(২৫) নামে ওই কর্মীর দেহ উদ্ধার হয়৷ তদন্তে নেমেছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল ৬টা নাগাদ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন,আবুল কালাম মন্ডল নামে ওই নিরাপত্তা কর্মীর দেহ ঘরের মধ্যে একটি বাঁশের সঙ্গে ঝুলছে৷ ঝুলন্ত দেহটি উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়৷ কর্মীর ঘর থেকে হাফ বোতল মদ ও খাবার পাওয়া গেছে৷ অতিরিক্ত মদ্য পান করে সে আত্মহত্যা করেছে নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারন আছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে৷
অন্যদিকে নিরাপত্তা কর্মীরদের একাংশের অভিযোগ, কালাম মন্ডলকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ কারন তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷ খুনিরা তাকে কুপিয়ে খুন করে তারপর ঝুলিয়ে রেখে গেছে৷
তিন দিন আগেই নিউটাউনে নিজের বাড়িতে খুন হন চঞ্চল মণ্ডল৷ তাকে কাছ থেকে গুলি করে খুন করা হয়৷ জমি বিবাদের ফলে তারই সহযোগী পার্টনাররা সুপারি কিলার দিয়ে তাকে খুন করান৷ জমি জরিপকারী চঞ্চল ধীরে ধীরে হয়ে উঠে জমি কারবারি৷ সেখানে লক্ষ লক্ষ টাকার লেনদেন হত৷ এই অতিরিক্ত লোভই চঞ্চলের মৃত্যু ডেকে আনে৷ যদিও এই ঘটনায় পুলিশ তিন ভাড়াটে খুলিসহ আট জনকে গ্রেফতার করেছে৷ কিন্তু এখনও উদ্ধার হয়নি খুনে ব্যবহারিত আগ্নেয়াস্ত্র৷ ধুতদের আজ আদালতে তোলা হবে৷
The post নিউ টাউনে নিরাপত্তা কর্মীর রহস্য মৃত্যু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QYIATD
via IFTTT
Comments
Post a Comment