রাতের অন্ধকারে গরুপাচার করতে গিয়ে ধৃত ৭ বাংলাদেশী

স্টাফ রিপোর্টার, বহরমপুর: রাতের অন্ধকারে গরু পাচার করতে গিয়ে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের হাতে ধরা পড়ল সাত জন বাংলাদেশী পাচারকারী৷ বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতির নয়া বাহাদুরপুর এলাকায়৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ টি গরু৷

পুলিশ গোপন সূত্রে খবর পায় ওই সাত বাংলাদেশী রাতের অন্ধকারে গরু পাচার করছে৷ সেই মতো সুতি থানার পুলিশ বর্ডার এলাকাগুলিতে তল্লাশি চালায়৷ সেখান থেকেই এই সাফল্য পায় সুতি থানার পুলিশ৷ উদ্ধার করে ১৫ টি গরু৷ ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাতজন পাচারকারীর নাম নাসিব, আলাউদ্দিন, মহম্মদ সোহেল, মহম্মদ পারুল ইসলাম, মহম্মদ পলাশ, মুরসেলিম, বাবু সেখ৷ এরা সকলেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার বাসিন্দা৷

ধৃতরা বেশ কিছু দিন থেকেই এই দেশে এসেছিল৷ পাকাপাকাভাবে এদেশে থাকতেও শুরু করেছিল তারা৷ এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

The post রাতের অন্ধকারে গরুপাচার করতে গিয়ে ধৃত ৭ বাংলাদেশী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S1FXAw
via IFTTT

Comments