দেশে অসহিষ্ণুতার বৃদ্ধিতে উদ্বিগ্ন প্রণব

নয়াদিল্লি: দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ এই মুহূর্তে দেশের বেশ কয়েকটি ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে বলে শুক্রবার মন্তব্য করেছেন কীর্ণাহারের ভূমিপুত্র৷

তাঁর কথায়, ভারতে অসহিষ্ণুতা ক্রমশ বাড়ছে৷ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে৷ গরিব ও ধনীর মধ্যে পার্থক্য আরও প্রকট হচ্ছে৷ দেশের সম্পত্তির অধিকাংশটাই পকেটস্থ করছেন মাত্র এক শতাংশ ধনীরা৷ তাই তিনি যে উদ্বিগ্ন সেকথাও জানাতে ভোলেননি প্রণব৷

আরও পড়ুন: পাকিস্তানের গুরুদোয়ারায় হেনস্থা কূতনীতিকদের, ক্ষুব্ধ ভারত

শুক্রবার নয়াদিল্লিতে শুরু হয়েছে শান্তি-সম্প্রীতি সংক্রান্ত একটি সেমিনার৷ দু’দিনের ওই সেমিনারের আয়োদক প্রণব মুখোপাধ্যায় ফাউন্ডেশন ও সেন্টার ফর রিসার্চ ফর রুরাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট৷

প্রণব মুখোপাধ্যায়ের মতে, ভারত বরাবর তার অতিথি আপ্যায়নের জন্য পরিচিত৷ সহিষ্ণুতা, ক্ষমা, গ্রহণ করে নেওয়ার ক্ষমতার জন্য বিখ্যাত৷ অথচ সেই দেশেই এখন অসহিষ্ণুতা ও মানবাধিকার লঙ্ঘনের খবর বারবার শিরোনামে উঠে আসে৷

আরও পড়ুন: ‘‘মোদীবাবু এক সময় মুসলিমদের টুপি পরতে চাননি আজ তিনি মসজিদে-দরগায় ঘুরে বেড়াচ্ছেন’’

তাঁর কথায়, যখন দেশের দু’টি সম্প্রদায়ের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকে, তখন দেশে সম্প্রীতির বাতাবরণ অটুট থাকে৷ কিন্তু এখন দেশের রোজকার জীবনে ঢুকে পড়েছে ঘৃণা, হানাহানির মতো বিষয়৷

এখানেই না থেমে কোনও দেশকে কখন সুখি বলা যায়, তার ব্যাখ্যাও দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি৷ জানিয়েছেন, যখন কোনও দেশের নাগরিকদের প্রাথমিক চাহিদাগুলি পূরণ হয়৷ তাঁরা নিরাপদ ও স্বাধীনভাবে বাঁচতে পারে, শিক্ষার অধিকারকে ব্যবহার করতে পারে, তখনই সেই দেশকে সুখী বলা যেতে পারে৷ তখন বলা যেতে পারে ওই দেশে গণতন্ত্র সুরক্ষিত৷

আরও পড়ুন: বাংলার নস্ত্রাদুমাস বলছেন, ক্ষমতায় আসছে বিজেপি

এর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী প্রণব মুখোপাধ্যায় মনে করছেন ভারতে গণতন্ত্র সুরক্ষিত নয়? একই সঙ্গে প্রশ্ন উঠছে যে, হঠাৎ কেন এমন মত প্রকাশ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি?

অনেকেরই মতে এভাবে আসলে ঘুরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠুকলেন কংগ্রেসের এই প্রাক্তন নেতা৷ কারণ, এদিনের বক্তৃতায় প্রণব তুলে ধরেছেন চাণক্যর একটি বক্তব্য৷ যেখানে বলা হচ্ছে, প্রজারা সুখী হলেই রাজা সুখী৷

আরও পড়ুন: মধ্যরাতে আরএসএস নেতাদের সঙ্গে গোপন বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী

The post দেশে অসহিষ্ণুতার বৃদ্ধিতে উদ্বিগ্ন প্রণব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DFEHPO
via IFTTT

Comments