মুম্বই হামলার সময় ক্ষমতায় ছিল কংগ্রেস: মোদী
যোধপুর: নির্বাচনী প্রচারে রাজস্থানে এসে সন্ত্রাসবাদ নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বুঝিয়ে দেন, বিজেপি সরকার অনেক শক্ত হাতে সন্ত্রাসবাদ ও মাওবাদী সমস্যার মোকাবিলা করেছে৷ এরপরই কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে টেনে আনেন মুম্বই হামলা ও সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গে৷ মোদীর কথার মূল সারমর্ম হল, ২৬/১১র ঘটনায় গোটা বিশ্ব কেঁপে উঠেছিল৷ সেই সময় ক্ষমতায় ছিল কংগ্রেস৷ তারাই আবার দেশাত্মবোধ নিয়ে বড় বড় কথা বলে৷ কিন্তু ২০১৬ সালে সেনা যখন সার্জিক্যাল স্ট্রাইক করল তখন কংগ্রেস নেতারা সেই স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল৷

এদিন মুম্বই হামলার দশ বছর পূরণ হয়েছে৷ সেই মুম্বই হামলার কথা স্মরণ করতে গিয়ে উঠে আসে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ৷ মোদী এদিন বলেন, ‘‘শত্রুর এলাকায় ঢুকে ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছে৷ গোটা দেশ সেই নিয়ে গর্ববোধ করেছিল৷ কিন্তু কংগ্রেস সেই স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করে৷ ভিডিও ফুটেজ প্রকাশ করার দাবি করে৷ কমান্ডোরা কি হামলার সময় নিজেদের সঙ্গে ক্যামেরা নিয়ে যাবে?’’

শহুরে মাওবাদী নিয়েও কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী৷ জানান, কংগ্রেস মাওবাদীদের বিপ্লব অ্যাখ্যা দেয়৷ তাঁর প্রশ্ন, এই মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর উপর হামলা করে৷ তাদের খুন করে৷ সেই মাওবাদীদের কোনও দল কী করে সমর্থন করে? কিন্তু বিজেপি সরকার জঙ্গি ও মাওবাদীদের তাদের ভাষাতেই জবাব দিয়ে দেখিয়েছে৷ মোদী জানান, তিনি কাজের মানুষ৷ কাজ নিয়ে থাকতে ভালোবাসেন৷ জনতার উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘কখনও শুনেছেন মোদী ছুটি নিয়েছে? কখনও শুনেছেন এক সপ্তাহের জন্য বেপাত্তা হয়ে গিয়েছে? কখনও শুনেছেন আমোদ প্রমোদ করে সময় কাটাতে? আমি কামদার৷ প্রতিটা কাজের হিসাব আমি দিতে পারব৷
The post মুম্বই হামলার সময় ক্ষমতায় ছিল কংগ্রেস: মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FGBSRh
via IFTTT
Comments
Post a Comment