জরিমানা অস্ট্রেলিয়ার, শেষ ম্যাচে দলে এলেন স্টার্ক
মেলবোর্ন: শুক্রবার মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টি-২০ ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। তবে ব্রিসবেনে প্রথম টি-২০ জিতে থাকার সুবাদে সিরিজে সুবিধাজনক অবস্থায় অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে অন্তত হারের ভ্রূকুটি নেই তাদের সামনে। বরং এই মুহূর্তে সিরিজ জয়ের দিকে এক পা বাড়িয়ে রয়েছে তারা। এমন অবস্থায় অজি শিবিরে ওভাররেটের গেরো। গাব্বায় প্রথম ম্যাচে চার রানে জয় এলেও স্লো ওভাররেটের কবলে পড়ল দল। ফলে অধিনায়ক অ্যারন ফিঞ্চ সহ জরিমানা করা হল দলের বাকি ক্রিকেটারদের।
আরও পড়ুন: ‘অ্যাসেজের চেয়েও বড় ভারত-পাক দ্বৈরথ’
স্লো ওভাররেটের কারণে অস্ট্রেলিয়াকে জরিমানা করলেন ম্যাচ রেফারি জেফ ক্রো। গাব্বায় স্লো ওভাররেটের কারণে অজিদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন দায়িত্বে থাকা দুই অন ফিল্ড আম্পায়ার, থার্ড আম্পায়ার এবং ফোর্থ আম্পায়ার। অন ফিল্ড আম্পায়ার সাইমন ফ্রাই এবং পল উইলসন, থার্ড আম্পায়ার জেরার্ড অ্যাবুড এবং ফোর্থ আম্পায়ার শন ক্রেগের অভিযোগের ভিত্তিতেই বিষয়টি খতিয়ে দেখেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
আরও পড়ুন: সুন্দরী অ্যাঙ্কররা সাবধান, আপনার সঙ্গেও হতে পার এমন কাণ্ড

শুক্রবার আইসিসি’র পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা পূরণ থেকে এক ওভার পিছিয়ে ছিল অজি শিবির। সেই কারণেই আইসিসি’র কোড অফ কন্ডাক্টে ২.৫.১ ধারায় দোষী সাব্যস্ত হয় টিম অস্ট্রেলিয়া। স্লো ওভাররেটের কারণে দলের প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফি’র ১০ শতাংশ এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ম্যচ ফি’র ২০ শতাংশ জরিমানা করে ম্যাচ অফিসিয়ালসরা। আগামী একবছরের মধ্যে তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া ফের স্লো ওভাররেটের কবলে পড়লে নির্বাসিত হবেন ফিঞ্চ।
আরও পড়ুন: ধোনি-সাক্ষীকে মিলিয়ে দিয়েছিলেন ভারতের এই ক্রিকেটার

উল্লেখ্য, ব্রিসবেন অনুষ্ঠিত টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিরাট ব্রিগেডকে চার রানে হারায় ফিঞ্চবাহিনী। বুধবার গাব্বায় বৃষ্টিবিঘ্নিত থ্রিলার ম্যাচের নিষ্পত্তি হয় শেষ ওভারে। মাত্র ৪ রানে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে হারলেই খোয়াতে হবে সিরিজ, এমন অবস্থায় দ্বিতীয় টি-২০ তে শুক্রবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। কিন্তু বৃষ্টিতে ম্যাচ পন্ড হওয়ায় চোখ এখন ২৫ নভেম্বর সিডিনিতে।

সেই ম্যাচ জিতে এখন সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে বিরাট কোহলি অ্যান্ড কোং। অন্যদিকে জরিমানার কথা ভুলে সিরিজ জয়ের লক্ষ্যেই রবিবার মাঠে নামবে ফিঞ্চ ব্রিগেড। শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। দু’বছর পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে জাতীয় দলে ডাক পেলেন এই স্পিডস্টার। কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে বছর দুয়েক আগে শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচটি খেলেছিলেন স্টার্ক। স্ট্যানলেকের পরিবর্ত হিসেবে ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ডাক পেলেন তিনি।
The post জরিমানা অস্ট্রেলিয়ার, শেষ ম্যাচে দলে এলেন স্টার্ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QhjUsu
via IFTTT
Comments
Post a Comment