তৃণমূল পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ দলীয় কর্মীদের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, মালদহ: ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠল দলীয় কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি মালদহ হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের। আহত প্রধানের নাম তাফাজ্জুল হক। ঘটনার তদন্তে শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

তাফাজ্জুল হকের অভিযোগ, সোমবার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তারই দলের কর্মীরা এলাকা থেকে টাকা তুলছিল। তিনি ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে যান৷ সেখানে গিয়ে এই তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানান৷ এরপর ঘটনার দিন রাতেই তারই দলের কর্মীরা তাঁর উপর চড়াও হয়৷ তাঁকে বেধড়ক মারধর করে। এতে তার বাম হাতের একটি আঙুল ভেঙে যায়। তাঁর স্ত্রী তসলিমা বেবি তাঁকে বাঁচাতে গেলে তিনিও আক্রান্ত হন।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলেরই অপর গোষ্ঠী নেতা বুলবুল খান। তিনি জানান, দলীয় নির্দেশ অমান্য করে তাফাজ্জুল প্রধান হয়েছে। কিছুদিনের মধ্যেই তার প্রধান পদ খারিজ হয়ে যাবে। আর সেই কারণেই এখন তিনি মিথ্যে রটনা করছে। এই ধরনের কোন ঘটনাই ঘটেনি। উলটে তিনি আমাদের দলের এক কর্মধক্ষ্যকে মারধর করেছেন।

এদিকে এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দুলাল সরকার জানান, প্রধানকে মারধরের ঘটনা নিন্দাজনক। দল যা ব্যবস্থা নেবার নেবে। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

The post তৃণমূল পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ দলীয় কর্মীদের বিরুদ্ধে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KAx0fg
via IFTTT

Comments