‘মোদীর বাবার নাম কেউ জানে না’, নমোকে ফের আক্রমণ কংগ্রেসের
নয়াদিল্লি: দিন দুয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ান কংগ্রেস নেতা রাজ বব্বর৷ মধ্যপ্রদেশে ভোট প্রচারে এসে কংগ্রেস নেতা ডলারের বিনিময়ে টাকার অবমূল্যায়ন নিয়ে সরকারের সমালোচনা করেন৷
সেটা করতে গিয়ে টাকার দামের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের বয়সের তুলনা টেনে বসেন৷ যথারীতি রাজের এই মন্তব্য বিজেপিকে প্রবল ক্ষুব্ধ করেছে৷ আর এবার একটি ভিডিওতে দেখা যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিলাসরাও মুত্তেমওয়ার মোদীকে আক্রমণ করতে গিয়ে তাঁর বাবাকে টেনে আনেন৷
পড়ুন: ‘রাম মন্দির আন্দোলনে কোনও ভূমিকাই নেই শিবসেনার’
রাজস্থানের বিধানসভা নির্বাচনে একটি বৈঠকে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি মোদীর বাবা এবং রাহুল গান্ধীর বংশের তুলনা করেন৷

যে ভিডিওকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে, তাতে বিলাসরাওকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদীকে কে চিনত? এখনও কেউ তার বাবার নাম জানে না৷ প্রত্যেকেই রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীকে চেনে৷ রাজীব গান্ধীর মা ইন্দিরা গান্ধীকে চেনে৷ ইন্দিরা গান্ধীর বাবা পণ্ডিত জওহরলাল নেহরুকে সকলে চেনে৷ তাঁর বাবা মতিলাল নেহরুকেও সকলে চেনে৷ রাহুল গান্ধীর পাঁচ জেনারেশনকে চেনে সকলে৷ কিন্তু নরেন্দ্র মোদীর বাবাকে কেউ চেনে না৷ ‘
পড়ুন: ‘মন কি বাত’ আসলে ‘ভারত কি বাত’: নরেন্দ্র মোদী
প্রসঙ্গত, মধ্যপ্রদেশে ছত্তরপুরে কংগ্রেসের এই বংশ তুলে কটাক্ষের জবাবে মোদী বলেছিলেন, “তাঁকে আক্রমণে কংগ্রেসের সব অস্ত্রই বিপলে গিয়েছে, তাই তারা বংশ নিয়ে আক্রমণ করতে শুরু করেছে৷ মা-কে নিয়ে কথা বলতে শুরু করেছে, যে মা রাজনীতির ‘র’ জানে না৷”
The post ‘মোদীর বাবার নাম কেউ জানে না’, নমোকে ফের আক্রমণ কংগ্রেসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Al9Kx1
via IFTTT
Comments
Post a Comment