বিদ্যুতের জন্য রাজ্যের ঝুলিতে পুরস্কার

কলকাতা: দেশে বিদ্যুতের উপযোগিতায় জন্য পুরস্কৃত রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি৷ গোটা দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলির মধ্যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানি বিদ্যুতের উপযোগিতায় তৃতীয় হয়েছে৷

গত ১৩-১৪ নভেম্বর দিল্লিতেবণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত দ্বাদশ ইন্ডিয়ান এনার্জি সামিট-এ তা মনোনীত হয়৷ সম্মেলনের শেষদিন ১৪নভেম্বর রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানিপ প্রতিনিধির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়৷

এই পুরস্কার স্বীকৃতি দিচ্ছে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি ১.৮৫ কোটি গ্রাহককে গুণগত উচ্চ মানের ২৪x৭ নিরবিচ্ছিনভাবে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে বলে সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে জানান হয়েছে৷

The post বিদ্যুতের জন্য রাজ্যের ঝুলিতে পুরস্কার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QbBxK6
via IFTTT

Comments