নজরদারিকে বুড়ো আঙুল, জেলেই রমরমিয়ে চোরাই ফোনের কারবার
গান্ধীনগর: জেলের ভিতর বন্দিদের কাছ থেকে মোবাইল ফোন, অস্ত্র, মাদক উদ্ধার হওয়া এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ কিন্তু জেলের ভিতর নিরাপত্তা রক্ষীদের নাকের ডগায় পসার বসিয়ে দামি মোবাইল ফোন বিক্রি হচ্ছে এমন খুব একটা শোনা যায় না৷ সেই ‘বিরল’ ঘটনাই ঘটল গুজরাতে৷ আর সেই সুবাদে খবরের শিরোনামে রাজ্যের সুরেন্দ্রনগর জেলার একটি কারাগার৷
জেলের ভিতর বিক্রি হচ্ছে দামি মোবাইল ফোন৷ লেটেস্ট মডেলের মোবাইল ফোনও রয়েছে সেখানে৷ দাম শুরু ১০ হাজার থেকে৷ সর্বোচ্চ ২৫ হাজার দামের ফোনও রয়েছে সেখানে৷ পকেট বুঝে পছন্দে মোবাইল কিনছেন বন্দিরা৷ সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর খবর পান কারারক্ষীরা৷ তাদের নজর এড়িয়ে জেলের ভিতর বিক্রি হচ্ছে মোবাইল ফোন৷ অথচ ঘুণাক্ষরেও টের পেলেন না কেউই৷

শুধু কী মোবাইল৷ বিক্রি হচ্ছে ২৫ টাকা দামের পান মশালা, দামি বিদেশি মদ ইত্যাদি আর কত কী৷ ভিডিওটি নজরে আসতেই টনক নড়ে জেল কর্তৃপক্ষের৷ শুরু হয় তল্লাশি৷ ভিডিওতে দশটি মোবাইল ফোনের কথা উল্লেখ করা হয়েছিল৷ কিন্তু তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে চারটি ফোন৷ বাকি ফোন কোথায় গেল সেই নিয়ে উঠছে প্রশ্ন৷ অনেকে তল্লাশি চালানোর পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলে দেন৷
জানা গিয়েছে, জেলের এক বন্দি ভিডিওটি মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়৷ ওই ভিডিওর ব্যাপারে মন্তব্য করতে গিয়ে জেল কতৃর্পক্ষ জানিয়েছে, সম্প্রতি অনেক বন্দিকে অন্য জায়গা থেকে এখানে আনা হয়েছে৷ অনেক অফিসারেরও বদলি হয়েছে৷ ফলে নিরাপত্তায় একটু গাফিলতি থেকে যায়৷ তাই এমনটা ঘটে৷ তবে যারা এর সঙ্গে জড়িত তাদের রেয়াত করা হবে না বলে আশ্বস্ত করে জেল কর্তৃপক্ষ৷
The post নজরদারিকে বুড়ো আঙুল, জেলেই রমরমিয়ে চোরাই ফোনের কারবার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zoju9V
via IFTTT
Comments
Post a Comment