অযোধ্যার ধর্মসভায় জঙ্গি হামলার আশঙ্কা

লখনউ: রামভক্তদের জমায়েতে জমজমাট অযোধ্যা৷ বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম সভাকে ঘিরে প্রায় দু লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে মনে করা হচ্ছে৷ আর এই জমায়েতেই জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে৷

জানা গিয়েছে, অযোধ্যায় পিএসি-র ৪৮ এবং আরএএফ-এর পাঁচ কোম্পানিকে মোতায়েন করা হয়েছে৷ সেই সঙ্গে ড্রোন ক্যামেরা দিয়ে সমগ্র এলাকাতে নজর রাখা হয়েছে৷

পড়ুন: লক্ষাধিক রামভক্ত ও ৭০ হাজার সশস্ত্র পুলিশ বেষ্টিত থমথমে অযোধ্যা

এদিকে এক প্রেস কনফারেন্সে এডিজি (ল অ্যান্ড অর্ডার) আনন্দ কুমার জানান, অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তপোক্ত করা হয়েছে৷ সেখানে আগত সকল কর্মকর্তাদেরও তল্লাশি নেওয়া হচ্ছে৷ নিরাপত্তা ব্যবস্থা জোরালো হলেও, ২৬/১১-র হামলার কথাও উড়িয়ে দিচ্ছে না অনেকেই৷

পড়ুন: হত্যার ছক! হাফিজের নির্দেশে মোদীর গতিবিধিতে নজর লস্কর জঙ্গিদের

উল্লেখ্য, রবিবার সকাল থেকেই ধর্মীয় আবরণে মোড়া রাম নগরী অযোধ্যা ঘিরে সমাবেত হতে শুরু করেন হিন্দু সংগঠনগুলির হাজারে হাজারে কর্মী সমর্থক৷ স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মহল্লায় বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা৷

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে দেওয়ার বিতর্কিত ঘটনার কথা মনে রয়েছে তাঁদের৷ সেই কারণে কিছু এলাকা থেকে সংখ্যালঘু মুসলিমরা অন্যত্র চলে যাচ্ছেন৷ যদিও প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা৷ অযোধ্যা নগরীতে রাজনৈতিক রামায়ণ লেখার নব প্রক্রিয়া শুরু হবে এবার৷

পড়ুন: ‘রাম মন্দির আন্দোলনে কোনও ভূমিকাই নেই শিবসেনার’

রাম মন্দির তৈরির জন্য আইন চেয়ে এই ধর্ম সংসদ (ধর্মসভা) ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে৷ অযোধ্যার জনজীবনে এর প্রভাব পড়েছে সর্বাত্মক৷ বন্ধু স্কুল-কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান৷ কোনও হোটেল-লজ খালি নেই৷ আজ তক জানাচ্ছে এই খবর৷

রবিবার থেকে শুরু হওয়া ধর্ম সংসদ ঘিরে জাতীয় রাজনীতিতে আবারও অন্যতম ইস্যু হয়েছে অযোধ্যা৷ আরএসএস-বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও শিবসেনার কর্মীরা গত কয়েকদিন ধরেই অযোধ্যায় আসতে শুরু করেছেন৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট, রবিবারই দু লক্ষের বেশি জনসমাগম হতে চলছে সরযূ নদীর তীরে৷

The post অযোধ্যার ধর্মসভায় জঙ্গি হামলার আশঙ্কা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DUTVBr
via IFTTT

Comments