‘বুথ আঁকড়ে থাকুন’- কর্মীদের বার্তা বিজেপির
স্টাফ রিপোর্টার, বর্ধমান: শাসক দল সন্ত্রাস করতে চাইলে প্রতিরোধ করুন৷ বুথ আঁকড়ে থাকুন৷ দলীয় কর্মীদের এমনই বার্তা বর্ধমান জেলা বিজেপির৷ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই বিভিন্ন জনসভার মাধ্যমে প্রচারের দামামা বাজিয়ে দিয়েছে বিজেপি৷
সেরকমই জনসভায় দলের নীচু তলার কর্মীদের স্পষ্ট বার্তা দিল জেলা বিজেপি নেতৃত্ব৷ বর্ধমান টাউন হলে আয়োজিত এক দলীয় সভায় প্রতিটি বুথে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়৷
আরও পড়ুন : রঘুনাথপুরে স্কুল শিক্ষককে গুলি করে খুন
এদিন দলীয় এই সভায় হাজির ছিলেন রাজ্যের শক্তিকেন্দ্র প্রমুখ দীনেশ সিং, বর্ধমানের পর্যবেক্ষক তাপস রায়, বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী৷
দীনেশ সিং এদিন অভিযোগ করেন, “রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গুন্ডারাজ চলছে। ইতিহাস সাক্ষী অতীতে বহুবার শাসক সন্ত্রাস করে ক্ষমতা দখলের চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি৷ এই রাজ্যেও হবে না। জনগণের ক্ষমতাই শেষ কথা বলবে।”
The post ‘বুথ আঁকড়ে থাকুন’- কর্মীদের বার্তা বিজেপির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2THJYvA
via IFTTT
Comments
Post a Comment