গালে ‘লাল’ পেন্টিংয়ে অভিনব প্রতিবাদ রোনাল্ডোর

তুরিন: রোনাল্ডোর গালে লাল পেন্টিং! যা দেখে ভক্তদের মনে প্রশ্ন জাগছে, এটা কি সিআর সেভেনের নতুন স্টাইল স্টেটমেন্ট?

শুধু রোনাল্ডো নয়, সিরি এ তে স্পালের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোসহ গোটা জুভেন্তাস দলই গালে এমন লাল পেন্টিং করে মাঠে নামে৷ নতুন এই পেন্টিংয়ের আসল কারণ লুকিয়ে গভীরে৷

আরও পড়ুন- সিডনিতে বিশ্বরেকর্ড বিরাট কোহলির

২৫ নভেম্বর দিন ছিল ‘এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উইমেন’ দিবস৷ বিশ্বজুড়ে মহিলাদের উপর হিংসার প্রতিবাদে এই দিবস পালন করা হয়৷ এই প্রতিবাদকে স্বাগত জানিয়েই গালে লাল দাগ করে ম্যাচে নেমেছিলেন রোনাল্ডো সহ জুভেন্তাস সব ফুটবলাররা৷ শুধু জুভেন্তাসই নয়, চলতি সপ্তাহে ইতালির লিগের ম্যাচগুলিতে দলগুলি এভাবে নারী নির্যাতনের প্রতিবাদে গালে লাল রঙ মেখে ম্যাচে নেমেছিল৷

আরও পড়ুন- ‘গোলকানা’ তকমা ঘুচিয়ে যুবভারতীতে বাগান বধের নায়ক প্লাজা

অভিনব প্রতিবাদের পাশাপাশি ম্যাচে বল পায়ে দুরন্ত ছিলেন রোনাল্ডো৷ ক্রিশ্চিয়ানোর গোলে ম্যাচে জিতে মাঠ ছাড়ে জুভেন্তাস৷ রোনাল্ডো ছাড়া ম্যাচের দ্বিতীয় গোলটি করেন মারিও মান্দুকিচ৷ ১৩ ম্যাচের ১২টিতে জিতে ও এক ম্যাচ ড্র করে ৩৭ পয়েন্ট নিয়ে লিগের মগডালে জুভেন্তাস৷

আরও পড়ুন- প্রাইম টাইমে আইপিএল নিলাম

The post গালে ‘লাল’ পেন্টিংয়ে অভিনব প্রতিবাদ রোনাল্ডোর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FHLIlT
via IFTTT

Comments