কুঁদঘাট খাল থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, কলকাতা: কুঁদঘাট খাল থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য৷ রবিবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ খালে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ তারাই খবর দেন পুলিশে৷ পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে৷ প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে৷ তবে কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত তা এখনও জানা সম্ভব হয়নি৷ বাইরে থেকে ওই ব্যক্তিকে খুন করে দেহ খালের জলে ফেলে দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা৷

আরও পড়ুন: লক্ষাধিক রামভক্ত ও ৭০ হাজার সশস্ত্র পুলিশ বেষ্টিত থমথমে অযোধ্যা

এই প্রথম নয়৷ এর আগে চলতি বছরের মে মাসে কুঁদগাট খাল থেকে উদ্ধার হয়েছে বছর পঞ্চাশের এক ব্যক্তির দেহ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুঁদঘাট খালে জল বিশেষ নেই৷ ফলে জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা কম৷ এমনকি খালের পাড়ও ঘেরা রয়েছে৷ ফলে পা পিছলে খালের জলে পড়ে যাওয়ার সম্ভাবনাও কম৷ অন্য কোথাও খুন করে এই খালে গোপাল সিংহের দেহ ফেলে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনার কিনারা করতে সংলগ্ন এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে৷

The post কুঁদঘাট খাল থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2r2lGiZ
via IFTTT

Comments