ভারত মহাসাগরেই দ্বীপেই থাকবে ভারতের দুটি চপার, জানালেন দিদি
মালে: মালদ্বীপকে দেওয়া দুটি হেলিকপ্টার ফেরাতে হবে না ভারতে। বছর পাঁচেক আগে মালদ্বীপকে চপার দুটি উপহার দিয়েছিল ভারত। সেগুলি মালদ্বীপেই থাকবে বলে জানিয়ে দিয়েছেন সেখানকার সদ্য নির্বাচিত মারিয়া দিদি। ভারতের প্রতিবেশী এই রাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম মহম্মদ সোলি। সেই নির্বাচনের ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
এর আগে ওই দেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল্লা ইয়ামিন ভারতকে চপার দুটি ফেরৎ নিতে বলেছিলেন। কিন্তু মারিয়া দিদি বলেন, ”আমরা কখনই আমাদের প্রতিবেশীকে তাদের দেওয়া উপহার ফিরিয়ে নিতে বলতে পারি না।” তিনি জানিয়েছেন দুটির মধ্যে একটি চপার রাখা আছে ভারত মহাসাগরের দক্ষিণের শেষ দ্বীপ আদ্দুতে ও অপরটি রয়েছে লাম্মুতে। ২০১৩-তে মালদ্বীপের আবেদনেই হেলিকপ্টার দুটি উপহার দিয়েছিল ভারত।
দিদি জানিয়েছেন, উদ্ধারকাজে ও তল্লাশির কাজে লাগানো হবে দুটি হেলিকপ্টার। আর এক প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ আগে দাবি করেছিলেন, চিনের চাপেই ওই হেলিকপ্টার দুটি সরিয়ে নিতে বলছেন ইয়ামিন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ৪৬টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে গত শনিবার শপথ নিয়েছেন নতুন প্রেসিডেন্ট। শপথ নেওয়ার পর প্রথম বিবৃতিতে তিনি জানান, ভারতের সঙ্গে চুক্তির উপর বিশেষ গুরুত্ব দেবেন তিনি। ভারত মহাসাগরে শান্তি বজায় রাখার কথাও বলেন তিনি। আগামী ১০০ দিনে এটাই তাঁর লক্ষ্য।
প্রেসিডেন্ট পদে আসার পর প্রথম নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন মহম্মদ সোলি। ভারত ও মালদ্বিপ একটি যৌথ বিবৃতিও দিয়েছে। আগামী ২৬ নভেম্বরেই ভারতে আসছেন মালদ্বীপের নতুন বিদেশমন্ত্রী আব্দুল্লা শাহিদ।
The post ভারত মহাসাগরেই দ্বীপেই থাকবে ভারতের দুটি চপার, জানালেন দিদি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FuO1bC
via IFTTT
Comments
Post a Comment