আবাসন ক্রেতাদের জন্যে দারুণ খবর!

নয়াদিল্লি: এদেশে আগামী বছর আবাসন ক্ষেত্রে দাম বৃদ্ধির হার অনেকটাই কমতে পারে। সংবাদসংস্থা রয়টার্স-এর সমীক্ষায় এমন তথ্যই উঠে আসছে৷ কারণ ভারতের আবাসন বাজারের বিশেষজ্ঞরা এমন মত পোষণ করেছেন। সেই অভিমত অনুসারে, দেশের খুচরো বাজারে পণ্যের দাম বৃদ্ধির অর্ধেক হতে পারে আবাসনের দাম বাড়া।

যেখানে গত ১২ বছর ধরে এদেশে আবাসন ক্ষেত্রে দাম প্রতি বছর ১০% বেশি বেড়েছে সেখানে আবাসন নির্মাণ ক্ষেত্রে ঋণ জোগান কমে যাওয়ার ফলে এই বাজারে দাম কমবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর ফলে, দামের জন্য যাঁরা এখনও নিজেদের মাথা গোঁজার ঠাঁই কিনতে পারছেন না তাঁদের সে স্বপ্ন ২০১৯ সালে পূরণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ।

জুন মাসে স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় আইএলঅ্যান্ডএফএস। তার পর থেকেই ভারত নগদ সঙ্কটে ভুগতে শুরু করেছে।

The post আবাসন ক্রেতাদের জন্যে দারুণ খবর! appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QT5njS
via IFTTT

Comments