রেল ব্রিজের লাইনে বড়সড় ফাটল! ব্যহত ট্রেন চলাচল

স্টাফ রিপোর্টার, বহরমপুর: সোমবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের ওপর ফাটল দেখা যায়৷ আপ রেল লাইনের উপর ফাটলটি নজরে আসে৷

সিআইএসএফ মারফত এই খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে৷ এদিন সকাল ৯:১৫ মিনিটে ফরাক্কা ব্যারেজের উপর ৩নং গেটের উপর এই ফাটল দেখা যায়। ঘটনার জেরে তবে কোন দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে না থাকলেও, একটি মালগাড়ি আটকে রয়েছে বলে খবর৷

দ্রুত গতিতে লাইন মেরামতির কাজ চলছে বলে জানান হয়েছে রেল দফতরের পক্ষ থেকে। এই ফাটল সিআইএসএফ জওয়ানদের চোখে না পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন অনেকে।

একদিকে চলছে ফরাক্কা ব্রিজ সংস্কারের কাজ৷ অন্যদিকে এই লাইনে ফাটলের ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফরাক্কা ব্যারেজের রাস্তার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে৷ ফলে আগামী ৩রা ডিসেম্বর থেকে ফরাক্কা ব্রিজের উপর দিয়ে সমস্ত ভারি যান চলাচল বন্ধ থাকবে৷

ফরাক্কা ব্যারাজের ওপর ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ চলছে৷ উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগ সেতু ফরাক্কা ব্যারেজের ওপর নির্মিত ৩৪নং জাতীয় সড়কে কাজ শুরু হয়েছে৷ প্রথম দফায় এই কাজ ইতিমধ্যেই শেষ হতে চলেছে, আগামী ৩রা ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফরাক্কা ব্যারেজ সংস্কারের দ্বিতীয় দফার কাজ।

The post রেল ব্রিজের লাইনে বড়সড় ফাটল! ব্যহত ট্রেন চলাচল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ztRBxl
via IFTTT

Comments