বিরাট চ্যালেঞ্জ সামলানোর জন্য নয়া ভূমিকায় স্মিথ-ওয়ার্নার

সিডনি: মাথার উপর নির্বাসনের খাঁড়া ঝুলছে, দেশের জার্সিতে তাই মাঠে নামতে এখনও কয়েক মাস অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়ার বিতর্কিত প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারকে৷ তার আগেই অজিদের বিরাট চ্যালেঞ্জ সামলানোর জন্য এবার নয়া ভূমিকায় স্টিভ-ওয়ার্নার৷

ভারতের বিরুদ্ধে টেস্টে সিরিজ শুরুর আগে দলকে সাহায্য করতে এগিয়ে এলেন অজিদের জোড়া ফলা৷ বর্ডার-গাভাসকর ট্রফির বল গড়ানোর আগে নেট প্রস্তুতিতে অজি বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করবেন স্মিথ-ওয়ার্নার৷ শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ব্যাট হাতে চারটি শতরান ছিল কোহলির৷ এবার কোহলির ব্যাটকে শুরুতে ভোঁতা করে দিতে বোলারদের মূল্যবান পরামর্শ দেবেন স্মিথরা৷

সফরের শুরুতে প্রথম টি-টোয়েন্টিতে বিরাটকে ফেরাতে পারলেও ফাইনাল ম্যাচে তাঁকে থামাতে পারেনি স্টার্করা৷ বিরাটের ব্যাটের কাছে তৃতীয় টি-টোয়েন্টি হারতে হয় ফিঞ্চদের৷ এবার টেস্ট সিরিজে বিরাটের ব্যাটে রানের ফুলঝুরি রুখতেই বদ্ধপরিকর অজিরা৷ সেকারণেই স্টার্ক, হ্যাজেলউডদের সাহায্য করতে নেটে ব্যাট হাতে নেমে পড়েছেন অজিদের ব্যাটিংয়ের দুই স্তম্ভ৷

ইতিমধ্যেই রবিবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে সিডনিতে হ্যাসেলউড,প্যাট কামিন্সদের বোলিং সামলেছেন ওয়ার্নার৷ ম্যাচের দিন সকালে সিডনির মাঠে সিডনি গ্রেড ক্রিকেটে ব়্যান্ডউইক পিটারস্যামের হয়ে ব্যাট হাতে ৪৯ বলে ৮১ রান করেন৷ এরপরই সিডনির প্র্যাকটিস পিচে জস হ্যাজেডউড ও প্যাট কামিন্সের বিরুদ্ধে নেট সেশনে নেমে পড়েন ওয়ার্নার৷

The post বিরাট চ্যালেঞ্জ সামলানোর জন্য নয়া ভূমিকায় স্মিথ-ওয়ার্নার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zpVwLK
via IFTTT

Comments