করাচিতে জঙ্গি হানার কড়া প্রতিক্রিয়া ভারতের

নয়াদিল্লি: করাচিতে জঙ্গি হানার তীব্র নিন্দা করল ভারত। করাচির চিনা দূতাবাসের সামনে জঙ্গি হানার কয়েক ঘণ্টা পরেই ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়।

সুষমা স্বরাজের হাতে থাকা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয় যে পাকিস্তানের করাচি শহরের চিনা দূতাবাসের সামনে ঘটে যাওয়া জঙ্গি হানার তীব্র নিন্দা করছে ভারত। এই ভয়াবহ আক্রমণে যাদের প্রাণ গিয়েছে তাঁদের প্রতি আমরা সমবেদনা জানায়। সন্ত্রাসবাদ যেমনই হোক না কেন কখনই তা সমর্থন করা যায় না। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদেড় অবিলম্বে শাস্তি দেওয়া হোক।

চিনের পক্ষ থেকেও এই হামলার কড়া নিন্দা করা হয়েছে। সংবাদ সংস্থা এএফপি এই খবর প্রকাশ্যে নিয়ে এসেছে।

শুক্রবার সকালে ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছে পাকিস্তান। ওই দেশের বন্দর শহর করাচিতে ঘটেছে বিস্ফোরণ। চিনা দূতাবাসের সামনে ঘটে যাওয়া ওই ঘটনায় মৃত্যু হয়েছে দুই পুলিশ কর্মীর। আহত হয়েছেন অনেকে।

শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল করাচির ক্লিফটন এলাকা৷ এখানে অবস্থিত চিনা কনস্যুলেট অফিসের সামনে চলল গুলি৷ বিস্ফোরণের খবর পাওয়া মাত্র সেখানে ছুটে যায় পুলিশ ও পাক রেঞ্জার্স৷ এলাকাটি ঘিরে ফেলে তারা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী তিন জঙ্গিকে খতম করা হয়েছে৷ আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার জন্য চলছে তল্লাশি৷

The post করাচিতে জঙ্গি হানার কড়া প্রতিক্রিয়া ভারতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R7oV4d
via IFTTT

Comments