‘রাতের অন্ধকারে বিজেপিকে সাহায্য করছে অধীর চৌধুরীরা ’
স্টাফ রিপোর্টার, বহরমপুর : মুর্শিদাবাদে বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী কংগ্রেস৷ এভাবেই চাঁচাছোলা ভাষায় জেলার নওদা ব্লক তৃণমুল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত জনসভা থেকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণ করলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷
এদিন আমতলা হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী, শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, জেলা সভাপতি সুব্রত সাহা, জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন, বিধায়ক নিয়ামত সেখ, আবু তাহের খান, সোহরাব হোসেন, আমিরুল ইসলাম, মইনুল হাসান প্রমুখ।
শুভেন্দু অধিকারী বলেন, ‘বিজেপিকে ফিনিস করার ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৯ সালে ১৯শে জানুয়ারি ব্রিগেড সভাকে সঠিক ভাবে পালন করতে হবে সেই উদ্দ্যেশ্যকে মাথায় রেখে৷ সেই নির্দেশ মেনেই ব্রিগেডের সভার আয়োজন করা হয়েছে৷ মানুষ এখন উন্নয়নের পক্ষে৷’
আরও পড়ুন : ভুঁড়িওয়ালা পুলিশ চলবে না, ফিট হওয়ার দাওয়াই মুখ্যমন্ত্রীর
এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী অধীর চৌধুরীকে কটাক্ষ করে বলেন, “অধীর এখানে একটাও উন্নয়ন করেনি৷ সাংসদ উন্নয়ন তহবিল থেকে কিছু লাইট, রাস্তা করলেই উন্নয়ন হয় না৷ সেটার জন্য পঞ্চায়েতই যথেষ্ট। যারা ভারতের জনতা পার্টিকে উৎখাত করতে চান, তাদের তৃণমূলে আসতে হবে। অধীর চৌধুরীরা রাতের অন্ধকারে মুর্শিদাবাদ জেলায় বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রান চেষ্টা করছেন। বেলডাঙা মহুলা অঞ্চলে অধীর চৌধুরীর সমর্থনে বিজেপি পঞ্চায়েত গঠন করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে লাঞ্চ করেছে এবং বৈঠক করেছে অধীর চৌধুরী।”
শুভেন্দুর দাবি “হুমায়ুন কবির অধীরের নিজের বাহন৷ হুমায়ুনকে বিজেপিতে আগে পাঠিয়ে নিজের রাস্তা খুলে রেখেছেন অধীর চৌধুরী। কেন্দ্রে বিজেপি সরকার আমাদের সাধারন মানুষকে কিছু দেয়নি৷ দেওয়ার কথা ছিল পনেরো লক্ষ টাকা৷ কিন্তু মিলেছে শুধু শূন্য। বছরে দুকোটি চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু তা মিথ্যা হয়েছে৷ আজ পনেরোশোর বেশি জওয়ান শহিদ হয়েছেন এই সরকারের আমলে। সব কা সাথ সব কা বিকাশ নেই, এখন নীরব মোদী কা সাথ আর নীরব মোদি কা বিকাশ হয়ে গিয়েছে৷”
আরও পড়ুন : ‘অমৃতসর বিস্ফোরণে হাত রয়েছে সেনাপ্রধানের’, মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়
তিনি এদিন আরও বলেন “এখন একদিকে মালদহে কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর বলছেন বিজেপিকে রুখতে গেলে তৃণমূলের সাথে আমাদের এগিয়ে এসে জোট করা উচিত, অধীর চৌধুরীর সকাল থেকে রাত্রি পর্যন্ত একটাই কাজ, তৃণমূলের নিন্দা করা আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করা। মমতা বন্দ্যোপাধ্যায় সাথে উন্নয়ন প্রতিযোগিতায় বিজেপি পারবে না। আগামী দিনে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দখল করবে। যোগী আদিত্যনাথের বন্ধু অধীর চৌধুরীকে পঞ্চাশ হাজার ভোটে হারানো হবে” বলে কটাক্ষ করেন শুভেন্দু৷
The post ‘রাতের অন্ধকারে বিজেপিকে সাহায্য করছে অধীর চৌধুরীরা ’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QbCFxk
via IFTTT
Comments
Post a Comment