গাব্বায় বিরাটদের টার্গেট ১৭৪
ব্রিসবেন: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে থাবা বসাল বৃষ্টি৷ অজি ইনিংসের মাঝপথে বৃষ্টিতে আপাতত বন্ধ ম্যাচ৷ ফলে ম্যাক্স ধামাকায় সাময়িক বিরতি৷ অস্ট্রেলিয়া ইনিংসের ১৬.১ ওভারের পর বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত আম্পায়ারদের৷ এই মধ্যেই অবশ্য ভারতীয় বোলারদের পিটিয়ে দেড়শোর গণ্ডি টপকে গিয়েছে অস্ট্রেলিয়া৷ ৪৬ রানে ক্রিজে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল৷ ৩১ রানে ম্যাক্সির সঙ্গী মার্কাস স্টইনিস৷
টি-২০ ফর্ম্যাটে সম্প্রতি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া অস্ট্রেলিয়া যেন ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকে অক্সিজেন পেতে শুরু করল৷ শেষ আটি ম্যাচের মধ্যে টানা ছ’টি ম্যাচে হারা অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে স্বপ্নের সিরিজ শুরু করল৷ শুরুতেই ক্যাচ ফেলে অজিবাহিনীকে সেই সুযোগ করে দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ শট কভারে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের ক্যাচ ফেলার পর অজি ইনিংসে গতি আসে৷
টস জিতে গাব্বার সতেজ পিচে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করলেও খলিল আহমেদের প্রথম ওভারের ব্যক্তিগত ৭ রানে ডাগ-আউটে ফেরেন ডি শর্ট৷ কিন্তু ফিঞ্চের সঙ্গে ক্রিজে এসেই ধামাকা শুরু করেন ক্রিস লিন৷ খলিলের এক ওভারে তিনটি ছক্কা-সহ ২১ রান নিয়ে অজি ইনিংসের এক্সেলটর বাড়ান আইপিএল নাইট তারকা৷
কিন্তু ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা দুই অজি ব্যাটসম্যান ফিঞ্চ এবং লিনকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে ভারতকে ম্যাচ ফেরান চায়নাম্যান কুলদীপ যাদব৷ ফিঞ্চ ২৭ এবং লিন ২০ বলে চার ছক্কা ও একটি বাউন্ডারি-সহ ৩৭ রান করে কুলদীপের হাতে কট অ্যান্ড বোল্ড হন৷ লিন আউট হওয়ার পরও অজি ইনিংসে রানের গতি কমেনি৷ ম্যাক্স ধামাকায় দেড়শোর গণ্ডি টপকে যাায় অস্ট্রেলিয়া৷ বাঁ-হাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়াকে এক ওভারে তিনটি ছক্কা হাঁকান ম্যাক্সওয়েল৷ বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার সময় ২৩ বলে চার ছক্কায় ৪৬ রানে ব্যাটিং করছিলেন ম্যাক্স৷
ক্যাচ ফেলা থেকে ডিসিশন রিভিউ সব কিছুই এদিন অজিদের পক্ষে ছিল৷ ক্রুনাল পান্ডিয়ার বলে এলবিডব্লিউ হয়েও রিভিউ নিয়ে বেঁচে যান স্টইনিস৷ জীবন পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন ডানহাতি অজি ব্যাটসম্যান৷ ১৮ বলে তিনটি বাউন্ডারি এবং একটি ছক্কা-সহ ৩১ রানে ক্রিজে রয়েছেন স্টইনিস৷ চতুর্থ উইকেটে ৭৮ রান যোগ করে অজি ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছে ম্যাক্স-স্টইনিস জুটি৷
The post গাব্বায় বিরাটদের টার্গেট ১৭৪ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QZlVGY
via IFTTT
Comments
Post a Comment