রত্নার মুখে শোভনের গুণগান

স্টাফ রিপোর্টার, কলকাতা: এতদিন যে রত্না শোভনের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠতেন, সেই রত্নার মুখেই শোনা গেল ‘রাম’ নাম৷ তাহলে সেকি ভূতের মুখে রাম নাম? শুক্রবার কলকাতার আগামী মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি এসে রত্না জানান, কলকাতা উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন ‘শোভন দা ৷’

পড়ুন: হৃদয়ের কাপর্ণ্য নেই শোভনের: বৈশাখী

শুক্রবার সকালে ফুলের তোড়া নিয়ে প্রাক্তন মেয়রের স্ত্রী হাজির হন ফিরহাদ হাকিমের বাড়িতে৷ তাঁকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে এসে জানান,মেয়র শোভন দা কলকাতার জন্য অনেক কাজ করেছেন৷

আজকের যে সুন্দর কলকাতা, তাঁর কৃতিত্ব আমি মেয়র শোভনকেই দেব৷ তিনি অনেক কাজ করেছেন৷ আশা করি শোভন বাবুর অসম্পূর্ন কাজ সম্পূর্ন করবেন নতুন মেয়র৷

এর আগে শোভকে নিয়ে অনেকবারই বিস্ফোরক মন্তব্য করেছিল রত্না চট্রোপাধ্যায়৷ শোভনকে ‘নোংরা লোক’ বলে মন্তব্যও করেন৷ বলেছিলেন, ‘‘২২ বছর এই নোংরা লোকটার সঙ্গে আমি ঘর করেছি, ভাবতে পারছি না৷’’ শুক্রবার আর সেই রত্নার মুখেই শোনা গেল উল্টো কথা৷

পড়ুন: মেকআপ মেখে কারা রাস্তায় দাঁড়ান জানেন তো? বিস্ফোরক রত্ন

তিনি বলেন,‘‘শোভন চট্রোপাধ্যায় মেয়র হয়ে অনেক কাজ করেছেন৷ দিদির নির্দেশে কলকাতার উন্নয়ন করেছেন৷ আজ বিদেশীরাও এসে কলকাতার প্রশংসা করছেন৷’’

The post রত্নার মুখে শোভনের গুণগান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PLTmA4
via IFTTT

Comments