পাকিস্তানের গুরুদোয়ারায় হেনস্থা কূতনীতিকদের, ক্ষুব্ধ ভারত

নয়াদিল্লি: গুরু নানকের জন্মদিন উপলক্ষে পাকিস্তানের কাতারপুর যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে ভারতীয় শিখদের। কিন্তু এর মধ্যেও পাকিস্তানে হেনস্থার শিকার হতে হচ্ছে ভারতীয় কূটনীতিকদের। শুক্রবার এমনই অভিযোগ সামনে এনেছে ভারত। ভারতীয় সেইসব তীর্থযাত্রীদের সঙ্গে ভারতীয় দূতাবাসের অফিসারদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পাকিস্তানের নানকানা সাহিব গুরুদোয়ারা ও সাচ্চা সওদা গুরুদোয়ারাতেও তাঁদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

পাকিস্তানের এই ধরনের কার্যকলাপকে ‘শত্রুসুলভ’ বলে আখ্যা দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের দাবি, পাকিস্তান সরকারের অনুমোদন থাকা সত্বেও ভারত ভারতীয় অফিসারদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

বিদেশমন্ত্রকের তরফে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, “গত ২১ ও ২২ নভেম্বর দ্বি-পাক্ষিক প্রোটোকল মেনে ভারতীয় তীর্থযাত্রীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভারতীয় অফিসারেরা। কিন্তু পাকিস্তানের সরকারের তরফে অনুমোদন থাকা সত্বেও গুরুদোয়ারা নানকানা সাহিব ও গুরুদোয়ারা সাচ্চা সওদায় ভারতীয়দের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয় দূতাবাসের অফিসারদের। ফলে প্রোটোকল অসম্পূর্ণ রেখেই অফিসারদের ইসলামাবাদের দূতাবাসে ফিরতে হয়।”

সূত্রের খবর লাহোরের ফারুকাবাদে গুরুদোয়ারা সাচ্চা সওদায় প্রবেশে বাধা দেওয়া হয় ভারতীয় কূটনীতিকদের। এমনকি তাঁদের গুরুদোয়ারার বাইরে অপমান করা হয় বলেও অভিযোগ।

ভারতীয় আধিকারিক অরনজিত সিং এবং সুনীল কুমারকে বুধবার রাতে গুরুদোয়ারা ননকানা সাহিব এবং বৃহস্পতিবার গুরুদোয়ারা সাচ্চা সওদাতে প্রবেশ করতে দেওয়া হয়নি৷ পাক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত সরকার নানক শাহ ফকির-কে প্রদর্শনের অনুমতি দিয়ে শিখ সম্প্রদায়ের মনে আঘাত দিয়েছে৷ তাই এই ভারতীয়দের গুরুদোয়ারায় প্রবেশ করতে দেওয়া হয়নি৷

একটি ভিডিওতে এক ভারতীয় আধিকারিককে বলতে শোনা যায়, গুরুর বাড়িতে কোনও শিখকে প্রবেশ করাতে বাধা দেওয়া হয় না৷ তাহলে তাদের কেন যেতে দেওয়া হচ্ছে না?

The post পাকিস্তানের গুরুদোয়ারায় হেনস্থা কূতনীতিকদের, ক্ষুব্ধ ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QdOqDL
via IFTTT

Comments