শহর নোংরা করলে এবার ১ লক্ষ পর্যন্ত জরিমানা

কলকাতা: শহর নোংরা করলে এবার জরিমানা দিতে হবে আরও বেশি। ন্যুনতম ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। আগে ৫০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হত। এর জন্য পুর আইনের ৩৩৮ নম্বর ধারায় সংশোধনী নিয়ে আসা হচ্ছে।

বৃহস্পতিবারই এই সংশোধনী নিয়ে আসা হচ্ছে।

এদিকে, গত মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক হয়৷ শহর নোংরা করা বন্ধ করতে একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। নবান্নে মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস জানান, কমিটিতে থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, নগরপাল, পূর্ত দফতর সহ একাধিক দফতরের সচিব। কীভাবে আমাদের এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার পরিকল্পনা করবে এই কমিটি৷ প্রয়োজনে কড়া আইন কড়া করে এটা বন্ধ করা হবে৷ প্রথমে রাজ্যবাসীকে সচেতন করতে ‘গ্রিন অ্যান্ড ক্লিন কলকাতা-বেঙ্গল’ নামে প্রচার চালানো হবে৷

ইতিমধ্যেই রেলওয়ে স্টেশনে ও চিড়িয়াখানায় নোংরা করা বন্ধ করতে শুরু হয়েছে অভিযান৷ সাঁতরাগাছি রেলস্টেশনে আরপিএফ অভিযান চালায়৷ কয়েকদিন আগে দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ অভিযানে ধরা পড়েছেন ১০০ জন যাত্রী৷ স্টেশনে, রেললাইনে থুতু ফেলার দায়ে জরিমানাও করেছে রেল৷ মাত্র ছ’ঘণ্টার এই অভিযানেই আদায় হয়েছে ১৩ হাজার টাকা রেল সূত্রে খবর৷

The post শহর নোংরা করলে এবার ১ লক্ষ পর্যন্ত জরিমানা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S23di2
via IFTTT

Comments