বিসিসিআই-এর বিরুদ্ধে পিসিবি’র ক্ষতিপূরণ খারিজ করল আইসিসি

দুবাই: বিসিসিআই-এর বিরুদ্ধে পিবিসি-র ক্ষতিপূরণ দাবির আবেদন খারিজ করল আইসিসি৷ চুক্তি সত্ত্বেও ভারত দ্বি-পাক্ষিক সিরিজ না-খেলায় বিসিসিআই-এর বিরুদ্ধে ৭ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণের দাবি জানিয়ে মামলা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ কিন্তু তিনদিনের শুনানির পর মঙ্গলবার পিসিবি-র দাবি খারিজ করে দেয় আইসিসি-র ডিসপুট প্যানেল৷

বিবৃতিতে আইসিসি-র তরফে জানানো হয়, ‘বিসিসিআই ও পিসিবি মধ্যে সমস্যা মেটাতে ডিসপুট রিসলিউশন কমিটির নিয়ম মেনে তৈরি হয়েছিল ডিসপুট প্যানেল৷ তিনদিনের শুনানির পর এই প্যানেল বিসিসিআই-এর বিরুদ্ধে আনা পিসিবি-র ক্ষতিপূরণ মামলা খারিজ করে দেয়৷’

পিসিবি চেয়ারম্যানের চেয়ারে বসার পর এহসান মানি দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছিলেন বিশ্বক্রিকেটের সংর্বোচ্চ নিয়ামক সংস্থার সিদ্ধান্ত মেনে নিতে৷ সুতরাং মঙ্গলবার আইসিসি-র এই সিদ্ধান্তের পর পিসিবি-র ক্ষতিপূরণ মামলা শেষ হবে বলে ধরে নেওয়া যায়৷ তবে ক্রিকেট ইতিহাসে এই প্রথম৷ দু’ দেশের ক্রিকেট বোর্ডের সমস্যা আইনি পথে গড়ায়৷ শেষ পর্যন্ত তা মেটাতে আসরে নামতে হয় আইসিসি-কে৷

২০১৪ সালে ভারত-পাক ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী পরবর্তী আট বছরে (২০১৫-২০২৩) ছ’টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দু’দেশ৷ কিন্তু সীমান্তে রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে বিসিসিআই-কে অনুমতি দেয়নি ভারত সরকার৷ ফলে বিসিসিআই-এর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে ক্ষতিপূরণ মামলা করেছিল পিসিবি৷

The post বিসিসিআই-এর বিরুদ্ধে পিসিবি’র ক্ষতিপূরণ খারিজ করল আইসিসি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2A9cptF
via IFTTT

Comments